সয়াবিন তেলের দাম কমালেন আমদানিকারক ও পরিশোধনকারী মিলমালিকেরা। খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৫ টাকা এবং বোতলে ৬ টাকা কমানো হয়েছে। আজ রোববার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রিফাইনার্স সমিতির তথ্য অনুযায়ী, আগে প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) ছিল ১৮৫ টাকা। বর্তমানে তা ৫ টাকা কমিয়ে ১৮০ টাকা করা হয়েছে। একইভাবে ২০৫ টাকার এক লিটারের বোতল ১৯৯ টাকা এবং ৯৯৭ টাকার ৫ লিটারের বোতল বর্তমানে ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে ৯ জুন দাম বাড়ানো হয় ভোজ্যতেলের।

দেশের বাজারে আবারও বৃদ্ধি পেয়েছে তেজাবী সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
১৯ মিনিট আগে
নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ-রসুন, লবণ, চিনি, ভোজ্যতেলসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও।
১০ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
১৬ ঘণ্টা আগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা...
১৬ ঘণ্টা আগে