ঢাকার আবাসন বাজারে মিরপুর, মোহাম্মদপুর ও আফতাবনগর এলাকার ফ্ল্যাটের প্রতি ক্রেতাদের সবচেয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নতি এবং জীবনযাপনের সুযোগ-সুবিধার কারণে এই এলাকাগুলো ক্রমাগত জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ছোট থেকে মাঝারি আকারের ফ্ল্যাট, বিশেষত ১ হাজার ১০০ থেকে ১ হাজার ৫০০ বর্গফুটের ফ্ল্যাটের চাহিদা তুলনামূলক বেশি। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলমান রিহ্যাব ফেয়ার ২০২৪ ঘুরে এ তথ্য জানা গেছে।
রকিবুল নামের উত্তরার এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ বর্গফুটের ফ্ল্যাট কিনতে আগ্রহী। মেট্রোরেলের কারণে যাতায়াত তুলনামূলক সহজ হওয়ায় মিরপুর বা আশপাশের এলাকা তাঁর পছন্দ।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক দর্শনার্থী জানান, এলিফ্যান্ট রোড থেকে মেলায় এসেছেন তিনি। তিনি একজন ব্যাংক কর্মকর্তা। তিনি জানান, মোহাম্মদপুর এলাকায় ছোট আকারের ফ্ল্যাট কিনতে চান। ব্যাংক থেকে বিশেষ ঋণের সুবিধা নিয়ে তিনি এটি কিনবেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের মেলায় অংশ নিয়েছে ২২০টি স্টল, যার মধ্যে রয়েছে দেশের শীর্ষস্থানীয় আবাসন কোম্পানি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, নির্মাণসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান। মেলা উপলক্ষে বিভিন্ন আবাসন কোম্পানি ফ্ল্যাট বুকিংয়ে দিচ্ছে বিশেষ ছাড়। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দিচ্ছে বিশেষ গৃহঋণের সুবিধা। গতকাল পর্যন্ত ক্রেতাদের তেমন সাড়া মেলেনি। আগামীতে ক্রেতার সমাগম বাড়বে বলে আশাবাদী তাঁরা।
এর আগে, গত সোমবার শুরু হয় আবাসন খাতের সবচেয়ে বড় মেলা রিহ্যাব ফেয়ার ২০২৪। এটি রিহ্যাবের ২৬তম আয়োজন। আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা।

প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
ফসল উৎপাদনে নিত্য অনুষঙ্গ মানসম্পন্ন বীজ, নন-ইউরিয়া সার ও সেচ সুবিধাদি কৃষকের দোরগোড়ায় যথাসময়ে ও নির্বিঘ্নে সরবরাহ করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বদ্ধপরিকর। এরই অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জি টু জি পদ্ধতিতে অর্থাৎ রাষ্ট্রীয় চুক্তির আওতায় বিভিন্ন দেশ হতে নন-ইউরিয়া সার আমদ
৮ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সকাল সাড়ে ১০টা থেকে কার্যকর হবে।
১২ ঘণ্টা আগে
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়াল যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন বিশ্লেষকেরা পূর্বাভাস দিয়েছিলেন—অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার, এমনকি ২০০ ডলার পর্যন্তও পৌঁছাতে পারে।
১৩ ঘণ্টা আগে