বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) নিয়োগ নিয়ে একটি অসাধু চক্র প্রতারণা করার চেষ্টা করছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ রোববার (১৩ জুলাই) উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি অসাধু চক্র পেট্রোবাংলার প্রধান কার্যালয়ের নাম, ঠিকানা, ভুয়া স্মারক নম্বর ও স্বাক্ষর ব্যবহার করে সাদা কাগজে প্রতারণামূলকভাবে ভুয়া নিয়োগপত্র ইস্যু করে প্রতারিত করার চেষ্টা করছে। বিষয়টি পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।
এতে বলা হয়, পেট্রোবাংলার সব নিয়োগসংক্রান্ত কার্যক্রম অনলাইনে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে পেট্রোবাংলা ও এর অধীনস্থ কোম্পানিগুলোর কেন্দ্রীয় নিয়োগে প্রাথমিকভাবে সুপারিশ করা প্রার্থীদের নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ প্রক্রিয়া শেষে প্রার্থীদের অনুকূলে চূড়ান্ত নিয়োগপত্র জারি করা হলে তা পেট্রোবাংলার ওয়েবসাইটে (www.petrobangla.org.bd) বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এ ছাড়া প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারক চক্রের এসব ভুয়া নিয়োগপত্রে প্রলুব্ধ হয়ে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার বিষয়ে সবাইকে সতর্ক করা হলো। নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজন হলে পেট্রোবাংলার ওয়েবসাইট বা প্রধান কার্যালয়ে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

কারখানার ছাদের সৌরবিদ্যুৎ দিয়ে তৈরি পোশাক খাতের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১৪ শতাংশ পূরণ করা সম্ভব। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটের গড় খরচ মাত্র ৩ টাকা ৪ পয়সা। যা জাতীয় গ্রিডের বিদ্যুতের দামের অর্ধেকেরও কম। তবে অনুষ্ঠানে উপস্থিত অনেকে ভিন্নমত পোষণ করে বলেছেন, বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ থেকে ৫
৩ ঘণ্টা আগে
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দল ‘রয়্যাল স্টিচ’। গতকাল বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ‘ফাইবার ওয়ারিয়র্স’কে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি...
৪ ঘণ্টা আগে
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ওয়াইজ রহিমকে নিয়োগ দিয়েছে।
৪ ঘণ্টা আগে
চীনের বিশাল ভোক্তা বাজারে ফল ও কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে চীনমুখী হচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসেবে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে অনুষ্ঠেয় মেকং-লানচান ফ্রুটস ফেস্টিভ্যাল ২০২৬-এ দ্বিতীয়বারের মতো সহ-আয়োজক হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে