বাংলাদেশের কারিগরি ও পেশাগত শিক্ষা ও প্রশিক্ষণ (টিভেট) খাতের উন্নয়নে ১৫ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি); দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৮৩০ কোটি টাকা। এই ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং বার্ষিক সুদের হার ২ শতাংশ। এই অর্থায়নে প্রশিক্ষণ পাবেন ১০ হাজার শিক্ষক এবং এর সুফল পাবে অন্তত ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থী।
গতকাল রোববার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এ-সংক্রান্ত একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদির সিদ্দিকী এবং এডিবির পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির বাংলাদেশ কার্যালয়ের কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং।
অনুষ্ঠানে হো ইউন জিয়ং বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বহুমুখীকরণ ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্য বাস্তবায়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আমরা পাঁচটি খাতকে অগ্রাধিকার দিচ্ছি—যন্ত্রকৌশল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), সিভিল ইঞ্জিনিয়ারিং এবং খাদ্য ও কৃষি। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য ও সামাজিক বঞ্চনা কমানো এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করবে এ কর্মসূচি। এটি সরকারের সমন্বিত টিভেট উন্নয়ন কর্মপরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত।
টিভেট টিচার্স ফর দ্য ফিউচার নামের এই ফলাফলভিত্তিক কর্মসূচির আওতায় সারা দেশে আধুনিক প্রশিক্ষণ সুবিধা বাড়ানো হবে, বিশেষ করে ঢাকা শহরের বাইরের পিছিয়ে থাকা এলাকাগুলোয়। প্রশিক্ষকের কারিগরি ও পঠনপাঠনের দক্ষতা বাড়ানো হবে, একই সঙ্গে তৈরি হবে শিক্ষক ব্যবস্থাপনা ও মূল্যায়নের আধুনিক পদ্ধতি।

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পরিবেশ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোট ১ লাখ...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা
৫ ঘণ্টা আগে
বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইএটিএ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ করে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাংলাদেশ এয়ারলাইনস টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক
৫ ঘণ্টা আগে
এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।
১ দিন আগে