
বাংলাদেশ খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ হলেও খাদ্যশস্য আমদানি করতে হয়। আমদানিনির্ভরতা কমিয়ে আনতে চলতি ২০২৪-২৫ অর্থবছরে ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। তবে সংকোচনমুখী মুদ্রানীতিসহ নানা কারণে কমছিল কৃষিঋণ বিতরণ। অবশেষে তা বাড়তে শুরু করেছে।
এক মাসের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ৫০০ কোটি টাকার বেশি। আদায় বেড়েছে সাড়ে ৮০০ কোটির বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসে ব্যাংকগুলো কৃষি খাতে ঋণ বিতরণ করেছে ২ হাজার ৫৮৭ কোটি টাকা। তার আগের মাস আগস্টে ব্যাংকগুলো বিতরণ করেছিল ২ হাজার ৮০ কোটি টাকা। সে হিসাবে এক মাসের ব্যবধানে কৃষিঋণ বিতরণ বেড়েছে ৫০৭ কোটি টাকা। তবে গত বছরের একই সময়ের তুলনায় কৃষিঋণ বিতরণ ব্যাপক কমেছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে এই খাতে ঋণ বিতরণ ছিল ৩ হাজার ৫১৬ কোটি টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ঋণ বিতরণ কমেছে ৯২৯ কোটি টাকা। তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ করেছে ৬ হাজার ৪৫৮ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে বিতরণ করা হয়েছিল ৮ হাজার ৮২৪ কোটি টাকা। সে হিসাবে বিতরণ কমেছে ২ হাজার ৩৬৬ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের সেপ্টেম্বরে ব্যাংকগুলো কৃষকদের কাছ থেকে বিতরণকৃত ঋণ আদায় করেছে ৩ হাজার ৭৬৪ কোটি টাকা। তার আগের মাসে আদায় হয়েছিল ২ হাজার ৯১১ কোটি টাকা। সে হিসাবে আদায় বেড়েছে ৮৫৩ কোটি টাকা। তবে এক বছরের ব্যবধানে আদায় বেড়েছে ১ হাজার কোটি টাকা। গত বছরের সেপ্টেম্বরে কৃষকদের কাছ থেকে ব্যাংকগুলো ঋণ আদায় করেছিল ২ হাজার ৭৬৩ কোটি টাকা। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) ব্যাংকগুলো আদায় করেছে ৯ হাজার ২০৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ৮ হাজার ১৪ কোটি টাকা। সে হিসাবে আদায় বেড়েছে ১ হাজার ১৯৫ কোটি টাকা।
গত ৩০ আগস্ট কৃষিঋণের লক্ষ্যমাত্রা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। চলতি ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতে ৩৮ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যা ২০২৩-২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় সাড়ে ৮ শতাংশ বেশি। গত অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা।

নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
৭ ঘণ্টা আগে
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর জীবন, কর্ম ও আদর্শের ওপর ভিত্তি করে সংকলিত স্মৃতিকথা গ্রন্থ ‘Samson H. Chowdhury: Stories of Uncompromising Integrity’-এর মোড়ক উন্মোচন করা হয়।
৭ ঘণ্টা আগে
বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে শেলটেক সিরামিকস লিমিটেড (এসসিএল)। গত বৃহস্পতিবার শেলটেক লিগ্যাসি প্লাজায় উদ্বোধন করা এই সেন্টারটি ঢাকায় প্রতিষ্ঠানটির তৃতীয় এক্সপেরিয়েন্স সেন্টার।
৭ ঘণ্টা আগে