
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ এপ্রিল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে মহসিন হাবিব চৌধুরীকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নিয়োগ ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪ ও বাংলাদেশের প্রযোজ্য অন্যান্য আইন ও বিধিবিধানের অধীন থাকবে।
মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৫ সালে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন এবং পরবর্তীকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে বিক্রয়, বিপণন এবং অপারেশনাল ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি ও বাজার নেতৃত্ব প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
একই সভায় পরিচালনা পর্ষদ আরও সিদ্ধান্ত গ্রহণ করে, রূপালী হক চৌধুরীকে এক্সিকিউটিভ ডিরেক্টর, বিপিবিএল সাবসিডিয়ারিজ; কো-অর্ডিনেশন ডিরেক্টর, জয়েন্ট ভেঞ্চারস এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, যা ১ আগস্ট থেকে কার্যকর হবে এবং প্রযোজ্য আইন, বিধি ও প্রবিধানের অধীন থাকবে।
রূপালী হক চৌধুরী ২০০২ সালের ১ জুলাই বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগদান করেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে কোম্পানি উল্লেখযোগ্য সম্প্রসারণ ও রূপান্তরের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছে এবং তিনি শক্তিশালী কৌশলগত নেতৃত্ব প্রদান করেছেন।
পরিচালনা পর্ষদ মহসিন হাবিব চৌধুরী এবং রূপালী হক চৌধুরীর প্রতি তাঁদের অসাধারণ নেতৃত্ব, নিষ্ঠা এবং কোম্পানির প্রতি অমূল্য অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে এবং ভবিষ্যতেও তাঁদের দিকনির্দেশনায় কোম্পানি টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্যের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করছে।

২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৫৬ হাজার ৪৭৮টি বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এ সময় পরিশোধ করা দাবির আর্থিক পরিমাণ ১৫০ কোটি ৮৪ লাখ টাকা। দেশের জীবনবিমা খাতে ধারাবাহিকভাবে দ্রুত দাবি পরিশোধের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মানদণ্ড।
১ দিন আগে
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনি পানামা খালকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে। পানামা খালের প্রবেশপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই মহাশক্তির এই দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়েছে পানামা সরকার। হংকংভিত্তিক কোম্পানি ‘সিকে হাচিসনে’র বন্দর চুক্তি বাতিল এবং চীনে পানামার...
১ দিন আগে
দেশের আমদানি-রপ্তানিসংশ্লিষ্ট প্রায় সব খাতে গত কয়েক মাসে দফায় দফায় মাশুল ও ভাড়া বৃদ্ধির ফলে চাপে পড়েছেন ব্যবসায়ীরা। বেসরকারি কনটেইনার ডিপো (আইসিডি), চট্টগ্রাম বন্দর, শিপিং লাইন, পরিবহন ও লাইটারেজ—প্রায় প্রতিটি খাতেই উল্লেখযোগ্য হারে ব্যয় বেড়েছে।
১ দিন আগে
ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এর ফলে প্রতি সপ্তাহে প্রায় ১০ বিলিয়ন বা ১০০০ কোটি মিল (একজনের একবেলার খাবার) উৎপাদন ব্যাহত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছেন বিশ্বের অন্যতম বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ারা (Yara)-র প্রধান নির্বাহী (সিইও)...
১ দিন আগে