
এমিরেটস এয়ারলাইনের পণ্য পরিবহন শাখা এমিরেটস স্কাই কার্গো দক্ষিণ এশিয়ায় তাদের কার্যক্রম আরও জোরদারের সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ ও ভারতে ক্রমবর্ধমান চাহিদা পূরণে তারা নিজস্ব কার্গো সক্ষমতা বৃদ্ধি করছে। এরই অংশ হিসেবে আগামী এপ্রিল মাস থেকে এমিরেটস স্কাই কার্গো ঢাকায় একটি সাপ্তাহিক কার্গো (ফ্রেইটার) ফ্লাইট চালু করবে।
বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক চাহিদার পরিপ্রেক্ষিতে কার্গো ফ্লাইট সেবা চালু করা হচ্ছে। এর ফলে দুবাইয়ের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন বাজারের সংযোগ আরও শক্তিশালী হবে এবং রপ্তানিকারকেরা নির্ভরযোগ্য ও সুবিধাজনক স্বতন্ত্র কার্গো পরিবহন সুবিধা পাবেন। বিশ্বের অন্যতম প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ এই নতুন সেবার মাধ্যমে উল্লেখযোগ্যভাবে উপকৃত হবে। এতে অতিরিক্ত কার্গো বহন সক্ষমতা, দ্রুত ট্রানজিট সুবিধা পাওয়া যাবে এবং সরবরাহ চেইনে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।
আগামী মার্চ থেকে ভারতের মুম্বাইয়ে একটি এবং আহমেদাবাদে দুটি করে এমিরেটসের সাপ্তাহিক কার্গো ফ্লাইট চালু হচ্ছে। এর ফলে দক্ষিণ এশিয়া অঞ্চলে এয়ারলাইনটির মোট কার্গো সক্ষমতা গড়ে প্রতি সপ্তাহে প্রায় তিন হাজার টনে পৌঁছাবে।
এমিরেটস ভারতে বর্তমানে প্রতি সপ্তাহে তিনটি কার্গো ফ্লাইট পরিচালনা করছে। এর একটি মুম্বাই এবং দুটি আহমেদাবাদে। এ ছাড়া ভারতের ৯টি শহরে পরিচালিত ১৬৭টি সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইটের বেলিহোল্ড কার্গো সক্ষমতাও এই কার্যক্রমকে সহায়তা করছে। এয়ার কার্গোর পাশাপাশি এমিরেটস স্কাই কার্গো ভারতের বিভিন্ন অফলাইন গন্তব্যকে যুক্ত করতে একটি বিস্তৃত ট্র্যাকিং নেটওয়ার্ক গড়ে তুলেছে। শুধু ২০২৫ সালেই স্কাই কার্গোর এক হাজারের বেশি ট্রাক প্রায় ৫ হাজার ৫০০ টন কার্গো পরিবহন করেছে।
এমিরেটস বর্তমানে ঢাকা থেকে প্রতি সপ্তাহে ২১টি ওয়াইড-বডি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে, যেগুলোতে বেলিহোল্ড কার্গো সুবিধা রয়েছে। এর মাধ্যমে দুবাই হাব হয়ে বিশ্বের ১৪০টিরও বেশি গন্তব্যে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত হচ্ছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
৪ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১৫ ঘণ্টা আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ দিন আগে