Ajker Patrika

সৌদির বিমানবন্দরে বিধিনিষেধে প্রভাবিত ১৯৮টি ফ্লাইট

• সরাসরি ১২১ ও ট্রানজিট ৭৭টি

• ভোগান্তিতে ২৩ হাজার ৩৭৯ যাত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা
সৌদির বিমানবন্দরে বিধিনিষেধে প্রভাবিত ১৯৮টি ফ্লাইট
ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে চলাচলকারী দেশি-বিদেশি এয়ারলাইনসের মোট ১৯৮টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। এর মধ্যে সরাসরি ফ্লাইট ১২১টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি। এসব ফ্লাইটের কারণে ভোগান্তিতে পড়েছেন ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট কর্মকর্তা স্কোয়াড্রন লিডার সাকিব চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ২২টি এবং রিয়াদ এয়ারের ৩২টি ফ্লাইট প্রভাবিত হয়েছে। সব মিলিয়ে সরাসরি ফ্লাইটের সংখ্যা ১২১টি।

অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, সালাম এয়ারের সাতটি, ইজিপ্ট এয়ারের একটি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের নয়টি, ফ্লাইদুবাইয়ের আটটি এবং এয়ার ইন্ডিয়ার আটটি ফ্লাইট রয়েছে। এসব এয়ারলাইনসের মোট ৭৭টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

ফ্লাইট ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, সরাসরি ও ট্রানজিট মিলিয়ে প্রভাবিত ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৮টি। এতে মোট ২৩ হাজার ৩৭৯ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত