
সাম্প্রতিক সময়ে কার্টুন শেয়ার করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার নিয়ে সংসদে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)। গ্রেপ্তার হওয়া আইনের ধারা উল্লেখ করে প্রশ্ন তুলে বলেছেন, চিফ হুইপ এমপিদের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং একটি রূপক বা স্যাটায়ার তিমি ও হাঙর মাছের নাম ব্যবহার করেছিলেন। মিম শেয়ার করার কারণে সাইবার নিরাপত্তা আইনের ২৫ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এই ধারা মূলত যৌন নির্যাতন সংক্রান্ত বিষয়ে প্রয়োগের কথা, কিন্তু একটি মিম শেয়ার করার মধ্যে যৌন নির্যাতন কোথায়?
আজ রোববার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। পরে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে জবাব দেন প্রধান হুইপ নূর ইসলাম মনি।
এর আগে আবুল হাসনাত বলেন, ‘হাসিনা আমলেও কার্টুন শেয়ার বা কটূক্তির জন্য গ্রেপ্তার করা হতো। আমরা কল্পনাও করতে পারিনি এই অভ্যুত্থান-পরবর্তী সময়েও এমনটা ঘটবে।’
হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের জবাবে নিজের অবস্থান পরিষ্কার করে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, তাঁর বা সরকারের সমালোচনা করে কার্টুন আঁকার কারণে যদি কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তাকে মুক্তি দেওয়া উচিত। তিনি স্পিকারের মাধ্যমে অনুরোধ জানিয়ে বলেন, তিনি নিজেও ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন।
গ্রেপ্তার হওয়া ‘হাসান ইনাম’ নামের ওই ব্যক্তির অন্যান্য কার্যক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করে চিফ হুইপ বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি কেবল কার্টুন নয়, অন্য কোনো সাইবার অপরাধ বা মানি লন্ডারিংয়ের মতো বিষয়ের সঙ্গে জড়িত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা দরকার। যদি তিনি কেবল রাজনৈতিক স্যাটায়ার বা কার্টুন এঁকে থাকেন, তবে কোনো অভিযোগ নেই। কিন্তু যদি অন্য কোনো অপরাধের প্রমাণ থাকে, তবে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানান তিনি।

দেশের অনেক তরুণ এখন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করছেন, গড়ে তোলার চেষ্টা করছেন নতুন স্টার্টআপ। তরুণদের এসব উদ্ভাবন ও সামাজিক উদ্যোগকে টেকসই রূপ দিতে তাঁদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’।
৩ ঘণ্টা আগে
তামাকের বিরুদ্ধে জনস্বাস্থ্য সচেতনতা বাড়াতে আসন্ন বাজেটে তামাক পণ্যে কর বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ ও অংশীজনেরা। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণে কার্যকর ও রাজস্ব বৃদ্ধি সহায়ক একগুচ্ছ নীতিগত প্রস্তাব দিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
আজ রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এর আগে এপ্রিলের শুরুতে বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম
৮ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে যাওয়ার আগে বাড়ানো হয়েছে। আইএমএফের সঙ্গে তেলের দাম বাড়ানোর কোনো সম্পর্ক নেই।’
৮ ঘণ্টা আগে