
ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা হারানো শেখ হাসিনা সরকারের আমলের শেষ কয়েক মাস দেশের অর্থনীতির অবস্থা খুব একটা ভালো ছিল না। সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরও প্রথম দিকে অর্থনীতির সংকোচন হয়েছে। তবে বিগত দুই মাস ধরে বাংলাদেশের অর্থনীতি বাড়ছে। একই সঙ্গে দেশের উৎপাদন খাত সম্প্রসারিত হচ্ছে টানা তিন মাস ধরে।
পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের (পিএমআই) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফাইবার টু ফ্যাশন। প্রতিবেদনে বলা হয়েছে, পারচেজিং ম্যানেজার্স ইনডেক্সের তথ্য অনুসারে, তিন মাসের সংকোচনের পর গতি ফিরে পেয়েছে বাংলাদেশের অর্থনীতি। দেশের অর্থনীতি এ বছর নভেম্বর মাসে টানা দ্বিতীয় মাসের মতো সম্প্রসারিত হয়েছে। অক্টোবরে বাংলাদেশের পিএমআই রেটিং পয়েন্ট ছিল ৫৫ দশমিক ৭। নভেম্বরে সেই রেটিং পয়েন্ট ৬ দশমিক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২ দশমিক ২-এ।
এই পিএমআই রেটিং পয়েন্ট তৈরি করেছে বাংলাদেশের মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। এতে সহায়তা করেছে সিঙ্গাপুর ইনস্টিটিউট অব পারচেজিং অ্যান্ড ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট (এসআইপিএমএম) এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
এই পিএমআই রেটিং পয়েন্টের বিষয়টি তুলে ধরতে গিয়ে এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যে প্রতিবেদন প্রকাশ করেছে সে বিষয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকার পরও অর্থনীতি বিভিন্ন রাজনৈতিক অনিশ্চয়তা এবং শিল্প ও অন্যান্য বিক্ষোভের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে।’
নভেম্বর মাসের পিএমআই তথ্যে কৃষি, উৎপাদন ও সেবা খাতে দ্রুত সম্প্রসারণের ইঙ্গিত দিলেও দেশের নির্মাণ খাতে সংকোচন লক্ষ্য করা গেছে। চাকরির সূচকটি ধীর গতিতে সংকুচিত হয়েছে, তবে অর্ডারের দীর্ঘসূত্রতা সূচক দ্রুতগতিতে সংকুচিত হয়েছে।
উৎপাদন খাত টানা তৃতীয় মাসের মতো সম্প্রসারণের ধারা বজায় রেখেছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কারখানা উৎপাদন, কাঁচামাল ক্রয় এবং কাঁচামালের মূল্য সূচকে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। প্রথমবারের মতো তৈরি পণ্য, আমদানি, কর্মসংস্থান এবং সরবরাহকারীদের ডেলিভারি সূচকে সম্প্রসারণ দেখা গেছে। অন্য দিকে, অর্ডারের দীর্ঘসূত্রতা সূচক ধীর গতিতে সংকুচিত হয়েছে।

দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
৯ ঘণ্টা আগে
দেশে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবার সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। উদ্যোক্তার ক্যারিয়ার গড়তে যাদের বড় স্বপ্ন আছে, বাস্তবসম্মত পরিকল্পনাও আছে, কিন্তু পুঁজির অভাবে থমকে আছে—এমন উদ্যোগে গতি দেবে নতুন
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
১৭ ঘণ্টা আগে
আইএফসি হলো বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাতবিষয়ক শাখা। ব্র্যাক ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে এই আনসিকিউরড ওয়ার্কিং ক্যাপিটাল সলিউশন (ডব্লিউসিএস) সুবিধা দেওয়া হচ্ছে। এই ঋণের মূল লক্ষ্য হলো নারী উদ্যোক্তাদের পরিচালিত ব্যবসা এবং কৃষি খাতের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিক সহায়তা...
১৭ ঘণ্টা আগে