কোনো প্রচেষ্টাতেই আয়কর রিটার্ন জমার লক্ষ্য পূরণ হচ্ছে না। নানা অজুহাতে রিটার্ন জমার সময় বাড়ানোর দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুই মাস সময় বাড়ানোর পরও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি।
গত ৩১ জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ৩৫ লাখ ৪০ হাজার। এ থেকে কর আদায় হয়েছে প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা। অথচ টিআইএন–ধারী করদাতার সংখ্যা প্রায় ১ কোটি। গত অর্থবছরের চেয়ে এবার ১৭ শতাংশ বেশি রিটার্ন জমা হলেও তা টিআইএন–ধারীর সংখ্যার তুলনায় অনেক কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনবিআর জানায়, গত অর্থবছরের জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা পড়েছিল ৩০ লাখ ২৮ হাজারের কিছু বেশি। পরে অবশ্য তা ৩৫ লাখে পৌঁছায়।
চলতি অর্থবছরে নতুন আয়কর আইনে ৪৩টি সেবা নেওয়ার ক্ষেত্রে আয়কর প্রত্যয়নপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। এতে আশা করা হয়েছিল, আয়কর রিটার্ন জমা অনেক বাড়বে। বাস্তবে রিটার্ন জমা বাড়লেও তা প্রত্যাশার চেয়ে কম।
যারা দুই মাস বাড়তি সময় পেয়েও রিটার্ন জমা দেননি, তাঁদের বর্ধিত হারে জরিমানা গুনতে হবে বলে জানিয়েছে এনবিআর।

পর্যটন খাতকে শুধু প্রচারনির্ভর না রেখে পুরো ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট করার আহ্বান জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা। তাঁদের মতে, পর্যটকের ভ্রমণ অভিজ্ঞতা সহজ ও নিরাপদ করতে বিমানবন্দর থেকে পরিবহন, হোটেল, ভিসা, বুকিং, পেমেন্ট, ট্যুর গাইড ও পর্যটন তথ্য—সব সেবাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায়
১ ঘণ্টা আগে
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’। মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।
৪ ঘণ্টা আগে
‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে...
৪ ঘণ্টা আগে
ফ্রেশ গ্র্যাজুয়েটদের অনস্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
৪ ঘণ্টা আগে