
শিল্প খাতের চাহিদার সঙ্গে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের সংযোগ জোরদার ও ব্যবস্থাকে শ্রমবাজারমুখী করতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) দেশের ১৩টি শিল্প দক্ষতা পরিষদকে প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম সহায়তা দিয়েছে।
এই উদ্যোগ শিল্প-সংযোগ জোরদার ও শিল্প দক্ষতা পরিষদসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অ্যাকসিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের সহায়তায় সরবরাহ করা সরঞ্জামসমূহ আজ সোমবার (২ ফেব্রুয়ারি) এনএসডিএর সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আইএসসির প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
সভাপতিত্ব করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী।
প্রধান অতিথি বলেন, শিল্প দক্ষতা পরিষদসমূহকে শিল্প খাতের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে শ্রমবাজারমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এম সিরাজ উদ্দিন মিয়া উল্লেখ করেন, আইএসসিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে শিল্প খাতের বাস্তব চাহিদার ভিত্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলা, প্রশিক্ষণের মানোন্নয়ন ও টেকসই কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে।
সভাপতির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, এনএসডিএ শিল্প-সংযোগভিত্তিক একটি সমন্বিত ও টেকসই জাতীয় দক্ষতা উন্নয়ন ইকোসিস্টেম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শিল্প দক্ষতা পরিষদসমূহকে প্রয়োজনীয় অফিস ও প্রযুক্তিগত সরঞ্জাম প্রদান তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে। এর ফলে সেক্টরভিত্তিক দক্ষতা মানদণ্ড প্রণয়ন, কারিকুলাম উন্নয়ন ও শিল্পঘনিষ্ঠ প্রশিক্ষণ বাস্তবায়ন আরও শক্তিশালী হবে।
আইএসসিগুলোর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১ কোটি টাকা মূল্যের অফিস সরঞ্জাম দেওয়া হয়েছে। এসব সরঞ্জামের মধ্যে রয়েছে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, ফটোকপিয়ার, ওয়াইফাই রাউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরা, আইপিএস, ইউপিএস, কনফারেন্স সাউন্ড সিস্টেম, ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলসহ অন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও অফিস সরঞ্জামাদি।
অনুষ্ঠানে ১৩টি শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধিরা ছাড়াও এনএসডিএর সদস্য, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিল্প দক্ষতা পরিষদসমূহ শিল্প খাতের দক্ষতা চাহিদা নির্ধারণ, দক্ষতা মান ও প্রশিক্ষণকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনশক্তিকে শ্রমবাজারের সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনএসডিএর এই উদ্যোগ বাংলাদেশে শিল্প-সংযোগভিত্তিক দক্ষতা উন্নয়ন ব্যবস্থাকে আরও সুসংহত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। আজ মঙ্গলবার জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
১১ ঘণ্টা আগে
সেবার পরিধি সম্প্রসারণ ও টেকসই ব্যবসা প্রবৃদ্ধির লক্ষ্য সামনে রেখে এনসিসি ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন–২০২৬ কক্সবাজারের সি পার্ল বীচ রিসোর্টে সফলভাবে সমাপ্ত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম।
১২ ঘণ্টা আগে
লাইটার জাহাজ ঘাটে পৌঁছানোর তিন দিনের মধ্যে পণ্য খালাস না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
১৩ ঘণ্টা আগে
মাসের পর মাস টানাপোড়েনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করেছে ভারত। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে তেল, প্রতিরক্ষা সরঞ্জাম ও উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছে দেশটি। একই সঙ্গে দেশটির কঠোরভাবে সুরক্ষিত কৃষি খাত আংশিকভাবে উন্মুক্ত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে—এমনটাই জানিয়েছেন
১৪ ঘণ্টা আগে