
দেশের বিদ্যুৎ ও জ্বালানির জন্য সুনির্দিষ্ট নীতিমালার দাবি জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। আজ রোববার রাজধানীর মহাখালীতে ব্র্যাক ইন সেন্টারে ‘এলডিসি ৩.০ ফর দ্য পাওয়ার সেক্টর ইজ বাংলাদেশ সেটিং এম্বিশাস টার্গেটস’ শীর্ষক সেমিনারে এ দাবি জানান বক্তারা।
সেমিনারে সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘দেশে বিদ্যুৎ ও জ্বালানির জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা জরুরি। এ নিয়ে অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, নীতিমালা-টেন্ডার হয়েছে। এখন অন্তর্বর্তী সরকারের কাছে উদ্যোগের কিছু ফলাফল দেখতে চাই। যার জন্য এখনো ৬ মাস সময় রয়েছে। এটা করতে হলে অপচয় রোধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। পাশাপাশি পরিবেশের দিকে খেয়াল রাখতে হবে। পরিবেশের ক্ষতি যতটা এড়ানো যায়, ততটাই মঙ্গল। অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সে জন্য নবায়নযোগ্য জ্বালানিকে নীতিগত সাপোর্ট দিয়ে উৎসাহ দিতে হবে। যাতে বিনিয়োগ বৃদ্ধি পায়।’
ড. মোয়াজ্জেম আরও বলেন, ‘জ্বালানিতে ব্যাপক অনিয়ম হয়েছে, যার জন্য দায়ী দুর্বল নীতিমালা। এসবের পেছনে যারা জড়িত তাদের আগের মতো চলতে দেওয়া যাবে না। সবক্ষেত্রেই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের পরিচালক শওকত আলী খান বলেন, ‘পরিবেশের দিকে নজর রেখে নীতিমালা হালনাগাদ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির বাজেট বাড়তে হবে। গণসচেতনতা বৃদ্ধির আবশ্যকতা দরকার। পরিবেশকে গুরুত্ব না দিলে উন্নয়ন টেকসই হবে না।’
তিনি বলেন, ‘এলডিসি গ্র্যাজুয়েশন করতে তো পরিবেশের উন্নয়ন করতে হবে। আমরা পেছনে আছি। এজন্য আমরা একা দায়ী না। বড় বড় দেশগুলো বেশি দায়ী। সবাইকে একযোগে কাজ করতে হবে।’

আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
২ ঘণ্টা আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
২ ঘণ্টা আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
১০ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১১ ঘণ্টা আগে