
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত ট্যাক্স রিপ্রেজেনটেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম (টিআরএমএস) সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে সফটওয়্যারের কার্যকারিতা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এখন করদাতাদের জন্য দৌড়াদৌড়ি কমবে। ঘরে বসেই রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে।
চেয়ারম্যান আরও জানিয়েছেন, আগামী বছর থেকে করপোরেট করের রিটার্ন অনলাইনে জমা দেওয়াকে বাধ্যতামূলক করা হবে। এতে হিসাবসংক্রান্ত ভুল কমে যাবে। কারণ, এ সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে হিসাব নির্ণয় করবে। একই সঙ্গে অডিট ও নিরীক্ষাপ্রক্রিয়াও সহজ ও স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তাঁর বক্তব্যে কর আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, সরকারকে অন্ধকারে রাখবেন না। যথাযথ সেবা দিয়ে সম্মানী গ্রহণ করা স্বাভাবিক, কিন্তু সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করা চলবে না। সঠিক সেবা পেলে করদাতা মূল্য দিতে কৃতজ্ঞ থাকে। এই সফটওয়্যার তা নিশ্চিত করবে—আদায়কারী ও করদাতা উভয়ের জন্য সুবিধাজনক।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কর আইনজীবীরা অংশ নেন। তাঁরা অনলাইনে রিটার্ন প্রক্রিয়ার পাশাপাশি ওকালতনামা বাধ্যতামূলক করার বিষয়ে দাবি জানান। এ সময় বাংলাদেশ আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহমেদ, আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. রোকনুজ্জামান ও নাসিমুল হাই উপস্থিত ছিলেন।

একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হলো পাঠকের আস্থা। অল্প সময়ের মধ্যে আজকের পত্রিকা দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে সেই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে। নির্ভুল তথ্য উপস্থাপন এবং পেশাদার সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা পত্রিকাটিকে পাঠকের কাছে একটি গ্রহণযোগ্য...
১৪ ঘণ্টা আগে
দেশের অন্যতম ই-কমার্স প্ল্যাটফর্ম কার্টআপ, যা ইউএস-বাংলা গ্রুপের একটি প্রতিষ্ঠান, কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে তাদের প্রথম পার্টনার সামিট ‘কার্টআপ কানেক্ট ২০২৬’ আয়োজন করেছে। আয়োজনে ৩৫০ জনের বেশি সেলার পার্টনার, ১৫০টি শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ২০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান...
১৪ ঘণ্টা আগে
আবুল খায়ের গ্রুপের প্রতিনিধিরা বলেন, অল্প সময়ের মধ্যে নিরপেক্ষ, দায়িত্বশীল ও তথ্যনির্ভর সাংবাদিকতার মাধ্যমে আজকের পত্রিকা পাঠক মহলে একটি বিশ্বাসযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাদার সম্পাদকীয় নীতির প্রতি অঙ্গীকারই পত্রিকাটির গ্রহণযোগ্যতা বাড়িয়েছে...
১৬ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশনস বিভাগের সিনিয়র ম্যানেজার হুমায়ূন আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. আব্বাস রাজধানীর বনশ্রীতে আজকের পত্রিকার প্রধান কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।
১৬ ঘণ্টা আগে