বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ১০ সদস্যদের হাতে বর্তমানে বিনিয়োগযোগ্য অর্থ আছে ৪৫ ট্রিলিয়ন বা ৪৫ লাখ কোটি ডলার। লন্ডনভিত্তিক বিনিয়োগ পরামর্শ সংস্থা হেনলি অ্যান্ড পার্টনারসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ব্রিকসের সম্পদ নিয়ে এ ধরনের প্রতিবেদন এই প্রথম।
চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দিকে ব্রিকসে নতুন করে যোগ দেয় পাঁচটি দেশ। এই পাঁচটি দেশসহ ব্রিকসের মোট সদস্য দেশ ১০ টি। দেশগুলো হলো—ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, ইথিওপিয়া, মিসর ও সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে প্রথম পাঁচটি দেশ জোটের প্রতিষ্ঠাতা সদস্য।
হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদন অনুসারে, দশটি দেশে বর্তমানে ১৬ লাখ ব্যক্তি আছেন যাদের ব্যক্তিগত বিনিয়োগযোগ্য সম্পদের পরিমাণ ১০ লাখ ডলারের বেশি। যার মধ্যে ৪ হাজার ৭০০ জনের কাছে আছে ১০ কোটি ডলারের বেশি বিনিয়োগযোগ্য সম্পদ। এসব দেশে ৫ শতাধিক ব্যক্তি আছেন যাদের সম্পদ ১০০ কোটি ডলারেরও বেশি। এসব দেশে আগামী দশ বছরে কোটিপতির সংখ্যা ৮৫ শতাংশ বৃদ্ধি পাবে।
দশ সদস্যের এই জোটভুক্ত দেশগুলোতে বিশ্বের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ মানুষ এসব দেশে বসবাস করে। এসব দেশের জিডিপি বৈশ্বিক জিডিপির ৩৬ শতাংশ এবং এই পরিমাণ বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর চেয়ে ৩০ শতাংশ বেশি।
হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রধান নির্বাহী ইয়োর্গ স্টিফেন বলেছেন, ‘ (ব্রিকসে) মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর (মেনা অঞ্চল) অন্তর্ভুক্তি কেবল একটি রাজনৈতিক পুনর্গঠন নয় বরং তাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক মর্যাদার স্বীকৃতি। এই অঞ্চলটি ঐতিহাসিকভাবে এর জ্বালানি সম্পদের কারণে গুরুত্বপূর্ণ কারণে এবং এই শক্তি বৈশ্বিক পরিসরে এই অঞ্চলের বৈচিত্র্যময় অর্থনৈতিক ভূমিকা জোরদারের সুযোগ দিয়েছে।’
স্টিফেন আরও বলেছেন, ব্রিকসে মেনা অঞ্চলের দেশগুলোর ক্রমবর্ধমান উপস্থিতি এই অঞ্চলের বাইরে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের জন্য সম্ভাবনার ক্ষেত্র উন্মুক্ত করে। বিশেষ করে দ্রুত বর্ধনশীল ভোক্তা বাজার, কৌশলগত ভৌগোলিক অবস্থান ও অনন্য সাংস্কৃতিক ও ব্যবসায়িক পরিবেশেরও সুযোগ দেয়।
হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রতিবেদনে দেখা গেছে, চীনে বর্তমানে ৮ লাখ ৬২ হাজার ৪০০ জন কোটিপতি আছেন। ভারতে আছে ৩ লাখ ২৬ হাজার ৪০০ জন। এই দুই দেশ আগামী দশ বছরে ধনকুবেরের সংখ্যা যথাক্রমে ৮৫ শতাংশ ও ১১০ শতাংশ বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

পয়লা বৈশাখ উপলক্ষে পাবনায় জমকালো আয়োজনে উদ্যাপিত হয়েছে ‘রুচি বৈশাখী উৎসব ১৪৩৩’। এক বছর বিরতি নিয়ে এ বছর আবারও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই আয়োজন।
১০ ঘণ্টা আগে
দেশের স্থাপত্যশিক্ষার উন্নয়নে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’। ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের বিমা খাতে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য নিয়ে ‘ল্যাবএইড ইনসুরটেক কোম্পানি লিমিটেড’-এর সফট লঞ্চ আজ বুধবার রাজধানীতে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘ডিজিটাল-ফার্স্ট’ এই প্ল্যাটফর্ম দেশের সাধারণ মানুষ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের দোরগোড়ায় সহজ এবং সাশ্রয়ী বিমা সেবা পৌঁছে দিতে কাজ করবে।
১১ ঘণ্টা আগে
কর্ণফুলী টানেলের রাজস্ব আয় বৃদ্ধি ও প্রযুক্তিগত নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে সেতু বিভাগ। এ লক্ষ্যে টানেলসংলগ্ন ড্রাই ডক জেটির বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
১৫ ঘণ্টা আগে