
বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বেড়েছে, এতে দামও কিছুটা কমেছে। রাজধানীর বাজারগুলোয় নতুন আলুর দাম গত এক সপ্তাহে ৪০ টাকা পর্যন্ত কমেছে। এ ছাড়া পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ২০ টাকা। তবে পুরোনো আলু ও পেঁয়াজের দাম আগের মতোই রয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মানিকনগর, সেগুনবাগিচা, রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে তিন ধরনের আলু বিক্রি হতে দেখা যায়—দেশি ও আমদানি করা পুরোনো আলু এবং নতুন দেশি আলু।
এর মধ্যে পুরোনো আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি। নতুন আলু বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকা কেজি। এক সপ্তাহ আগে নতুন আলু কিনতে হয়েছে কেজিপ্রতি ১২০-১৩০ টাকায়।
এ ছাড়া চার ধরনের পেঁয়াজ বিক্রি হতে দেখা যায় বাজারে। এগুলোর মধ্যে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি, যা এক সপ্তাহ আগে ১০০-১২০ টাকা ছিল। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা কেজি, এক সপ্তাহ আগে যা ১২০-১৩০ টাকা কেজি ছিল। এ ছাড়া বাছাই করা কিছু দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা কেজি। বাজারে পাতাসহ মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে, এগুলোর দাম কেজিপ্রতি ৬০-৭০ টাকা রাখছেন বিক্রেতারা।
পাইকারি বাজারগুলোয় এসব পণ্যের সরবরাহ বেড়েছে। গতকাল শ্যামবাজারে পাইকারিতে নতুন আলু বিক্রি হয়েছে ৭০-৭২ টাকা কেজি। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫-৭৬ টাকা কেজি। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৯০-৯৫ টাকা কেজি।
দেশে মূলত আলু ও পেঁয়াজের মূল মৌসুম শুরু হয় জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। তবে এর মধ্যে আগাম জাতের কিছু আলু ও পেঁয়াজ চাষ করেন উত্তরাঞ্চলের চাষিরা। এগুলো পরিমাণে অল্প হলেও বাজারে দামের উত্তাপকে কমাতে সহায়ক ভূমিকা রাখে।
রাজধানীর রামপুরা বাজারের সবজি ও পেঁয়াজ বিক্রেতা মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, বাজারে আলু ও পেঁয়াজের সরবরাহ গত এক সপ্তাহে দ্বিগুণ বেড়েছে। কারণ, আমদানির সঙ্গে সঙ্গে দেশীয় আগাম জাতের পণ্যও বাজারে আসছে। এই আগাম আলু-পেঁয়াজ শেষ হলেই মূল মৌসুমের পণ্য চলে আসবে। তাই এখন আর আলু-পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা নেই। তবে কতটা কমবে, তা কৃষকের উৎপাদন খরচের ওপর নির্ভর করবে।
আলু ও পেঁয়াজের দাম দ্রুত কমলেও সবজির দাম কমছে খুবই ধীরগতিতে।
বাজারে টমেটোর কেজি এখনো ১৩০-১৫০ টাকা কেজি। অথচ শীতের অন্যান্য সবজির মতো দেশি টমেটোর সরবরাহও বেড়েছে।
রাজধানীর মানিকনগর বাজারের ক্রেতা একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, সরকার বাজার ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে। একটার দাম কমলে আরেকটা বেড়ে যাচ্ছে। যেসব পণ্যের দাম কমছে, তাতে সরকারের তেমন কোনো কৃতিত্ব নেই। সরবরাহ বাড়তে থাকায় কমছে। কিন্তু দাম কমার এই স্বস্তি ক্রেতা ভোগ করতে পারছে না। যথাযথ সরকারি উদ্যোগের কারণে কিছু পণ্যের দাম বাড়ছে, কিছু পণ্যের ঘাটতি হচ্ছে।
বাজার তথ্য বলছে, দু-একটি ব্যতীত এখনো ৮০ টাকা কেজির নিজে সবজি পাওয়া যাচ্ছে না।
গতকাল রাজধানীর সেগুনবাগিচা বাজারে শিম বিক্রি হয়েছে ৮০-১০০ টাকা কেজি, কাঁচা মরিচ ১৬০ টাকা, শালগম ৮০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, পটোল ৮০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, গাজর ১২০ টাকা, উচ্ছে ১২০ টাকা, করলা ১০০ টাকা, বরবটি ১২০ টাকা, ক্ষীরা ৬০ টাকা, শসা ৮০ টাকা, পেঁপে ৬০ টাকা, ধনেপাতা ১৬০ টাকা, ঢ্যাঁড়স ১০০ টাকা কেজি বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতিটি ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা ও লাউ ৫০-৭০ টাকায় বিক্রি হয়েছে।
বাজারের বিক্রেতারা জানিয়েছেন, গত এক সপ্তাহে এসব সবজির মধ্যে বেগুন, কাঁচা টমেটো, ক্ষীরা, বাঁধাকপি ও ফুলকপির মতো গুটিকয়েক সবজির দাম ৫-১০ টাকা কমলেও বাকিগুলো আগের মতোই রয়েছে।
বাজারের বিক্রেতা নূর আলম বলেন, সরকার পরিবর্তনের পর রাজধানীর পাইকারি বাজারগুলোয় কিছু সমস্যা দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো ট্রাক ঢুকতে না দেওয়া। বিশেষ করে কারওয়ান বাজারে সবজির ট্রাক ঢুকতে সমস্যা হচ্ছে। এ ছাড়া রাস্তাঘাট ভাঙা থাকায় যাতায়াতের ভাড়াও বেশি লাগছে। এসব খরচ সবজির সঙ্গে সমন্বয় করছেন বিক্রেতারা। তাই দাম কিছুটা বাড়তি।
এদিকে দাম বাড়ার তিন দিন পরও ভোজ্যতেলের সরবরাহ না বাড়ায় অস্বস্তিতে রয়েছেন বিক্রেতারা। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দোকানগুলোয় এখনো ভোজ্যতেলের সরবরাহ দেননি ব্র্যান্ড কোম্পানির প্রতিনিধিরা। অথচ গত সোমবার প্রতি লিটার তেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে।
সেগুনবাগিচা বাজারের পাঁচটি মুদিদোকানের একটিতেও সয়াবিন তেল নেই। শুধু একটা দোকানে ৫ লিটারের পাম তেলের বোতল পাওয়া গেল।
গতকাল দুপুরে রামপুরা বাজারে গিয়ে দেখা যায়, এক বিক্রেতা রিকশায় করে ৫ লিটারের চার কার্টন তেল নিয়ে এসেছেন। মো. তৌহিদ নামের ওই বিক্রেতা বলেন, ‘কোম্পানির লোকজন তেলের সরবরাহ না দেওয়ায় ঠাটারিবাজার থেকে রিকশায় করে এই তেলগুলো কিনে আনলাম। গায়ের মূল্য ৮৫০ টাকা আর আমি কিনে আনলাম ৮৪০ টাকায়। লিটারে যে ২ টাকা কম রেখেছে, তা রিকশাভাড়াতেই চলে গেছে। এখন এই তেল বিক্রি করে আমার কোনো লাভ থাকবে না। তারপরও ক্রেতা ধরে রাখতে এই পরিশ্রম করতে হচ্ছে।’

রপ্তানির নতুন বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭ দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাত সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি...
৪ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন ব্যয়ে বড় বিনিয়োগে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৫টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। সবচেয়ে বড় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে...
৪ ঘণ্টা আগে
দেশে ‘ফলের রাজা’ আমের উৎপাদন বাড়ছে। দিন দিন বড় হচ্ছে আমভিত্তিক অর্থনীতির আকার। চলতি বছর ৫ লাখ ৪ হাজার একর জমিতে আমের চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ফলটির মোট উৎপাদন দাঁড়াবে ২৭ লাখ মেট্রিক টনের বেশি। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, বর্তমানে দেশে আমের বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার।
৪ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৭ ঘণ্টা আগে