ফরচুন শুজের শেয়ার কারসাজি

পুঁজিবাজারে শেয়ার কারসাজির সঙ্গে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তাদের সম্পৃক্ততা ধরা পড়েছে। আলোচিত কারসাজিকারী ও সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরুর সহযোগিতায় তাঁরা ফরচুন শুজ লিমিটেডের শেয়ার বেচাকেনা করে ব্যক্তিগতভাবে লাভবান হলেও আইসিবি প্রায় ৪৪ কোটি টাকার ক্ষতির মুখে পড়ে। এখন সেই কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি বিএসইসির কমিশন সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে (এফআইডি) সুপারিশ পাঠানো হবে। একই সঙ্গে হিরু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হবে।
বিএসইসি সূত্র জানায়, ফরচুন শুজ লিমিটেডের শেয়ারগুলো হিরুর কাছ থেকে অতিমূল্যে কিনে আইসিবির বিপুল লোকসান হয়। এই ঘটনায় আইসিবির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেনকেও সরাসরি জড়িত ও সুবিধাভোগী হিসেবে চিহ্নিত করেছে কমিশন। তবে আইসিবি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় বিএসইসি নিজে শাস্তি দিতে না পেরে তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
বিএসইসির মুখপাত্র ও পরিচালক আবুল কালাম বলেন, ‘ফরচুন শুজের শেয়ার লেনদেনের কারসাজিতে আইসিবির কিছু কর্মকর্তা জড়িত ছিলেন। এ জন্য আমরা অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন দুদক ও এফআইডিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি।’
অভিযুক্ত সাবেক এমডি আবুল হোসেন অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আইসিবির শেয়ার কেনার ক্ষেত্রে তিনটি স্তর থাকে ডিপার্টমেন্ট, ডিভিশন ও কমিটি। সব সুপারিশ শেষে এমডির কাছে অনুমোদনের জন্য যায়। বিষয়টি পরিচালনা পর্ষদ পর্যন্ত গেছে। তবু বিএসইসি এটাকে নেতিবাচকভাবে নিয়েছে। এখানে কোনো পলিসি বা সিস্টেম ভায়োলেশন হয়নি।’
এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম বলেন, ‘আমরা চাই, সবার জন্য আইন সমভাবে প্রযোজ্য হোক। বাজারে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হওয়া জরুরি। কেউ যেন বিশেষ সুবিধা না পায়।’
বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী কারসাজিকারীদের সহযোগিতা ও সরকারি প্রতিষ্ঠান থেকে যোগসাজশের কারণে শেয়ারবাজারে স্বচ্ছতা নষ্ট হয়েছে। এবার আইসিবি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ বাজারে আস্থার সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এনসিসি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম। এর আগে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে করপোরেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, রেমিট্যান্সসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব পালন করেন।
১৪ ঘণ্টা আগে
সিটি ব্যাংক তাদের ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ উপলক্ষে আজ রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগকারী, শেয়ার বিশ্লেষক এবং গণমাধ্যমের কাছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি বিশ্বজুড়ে ওয়েবে সর
১৫ ঘণ্টা আগে
নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছে নগদ উদ্যোক্তাদের নয় সন্তান। সারা দেশের ১০টি অঞ্চল থেকে অংশ নেওয়া প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়ে তারা জাতীয় পর্যায়ের সেরা পুরস্কার অর্জন করেছে।
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ রাশেদুল হক। তিনি প্রতিষ্ঠানটিকে আরও আধুনিক, গতিশীল ও সেবাগ্রহীতাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পাশাপাশি নিরাপদ, বৈধ ও স্বল্প ব্যয়ে বৈদেশিক কর্মসংস্থান
১৭ ঘণ্টা আগে