
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। মন্ত্রিসভার সদস্য হওয়ায় তিনি বেক্সিমকো ফার্মার পরিচালকের পদও ছেড়েছেন।
আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না।’
মন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনার ও সরকারি কর্ম কমিশনের সদস্যদের বেলায়ও সংবিধানের এ ধারা প্রযোজ্য।
এর আগে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন নাজমুল হাসান পাপন। তিনি যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেছেন, একীভূতকরণ প্রক্রিয়া নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে।
১ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরে তৈরি পোশাকসহ বিভিন্ন খাতের কারখানার শ্রমিক-কর্মকর্তাদের বেতন-বোনাস দিতে কারখানামালিকেরা নগদ সহায়তা ও এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ হিসেবে পাচ্ছেন। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এই উদ্যোগ নিয়েছে।
৪ ঘণ্টা আগে
২ মার্চ থেকে ৪ মার্চ ইফতার থেকে সাহরি পর্যন্ত ঢাকার প্রাণকেন্দ্র আলোকিতে এনেক্স কমিউনিকেশনস লিমিটেড আয়োজন করেছে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৮ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে। সর্বশেষ মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের ১৮ জন সেনা নিহত হওয়ার পর এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
৯ ঘণ্টা আগে