বন্ড ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০০ কোটি টাকা করে উত্তোলনের অনুমোদন পেয়েছে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। ব্যাংক দুটি মোট ৬০০ কোটি টাকার বন্ড উত্তোলন করবে।
অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্তির শর্তে আজ সোমবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৭৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে কমিশন সভায় প্রাইম ব্যাংক লিমিটেডের ৩০০ কোটি টাকা মূল্যের বন্ড প্রস্তাব অনুমোদন করেছে। যার কুপন রেট ৩ শতাংশ থেকে ১০ শতাংশ। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে প্রাইম ব্যাংক লিমিটেডের টায়ার ক্যাপিটাল বেজ শক্তিশালী করা হবে। ওই বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।
একই সভায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ৩০০ কোটি টাকা মূল্যের ইউসিবি সেকেন্ড পারপেচুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। যার মধ্যে ২৭০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৩০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির কুপন রেট ৬ শতাংশ থেকে ১০ শতাংশ। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ হাজার টাকা।
এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির টাইয়ার-১ ক্যাপিটাল বেজ শক্তিশালী করা হবে। বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড। বন্ডটির ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে কাজ করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও সোনালি ইনভেস্টমেন্ট লিমিটেড।

নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে কর কমানোর সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার এক মাসেও বাজারে তার প্রত্যাশিত প্রভাব দেখা যাচ্ছে না। চাল, পেঁয়াজ-রসুন, লবণ, চিনি, ভোজ্যতেলসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আবার দাম বেড়েছেও।
১০ ঘণ্টা আগে
প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তির বছরে রিটেইল ডিপোজিটে ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে ব্র্যাক ব্যাংক। গত ৩০ জুন পর্যন্ত ব্যাংকটির রিটেইল ডিপোজিটের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ৩২৪ কোটি টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
১৬ ঘণ্টা আগে
দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন রাজধানীর মিরপুর-২ এলাকায় নতুন একটি আউটলেট চালু করেছে। আজ বৃহস্পতিবার মিরপুর মডেল থানা রোডে অবস্থিত প্রায় ৯ হাজার বর্গফুট আয়তনের আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এটি নিয়ে দেশের বৃহত্তম সুপার শপটির মোট আউটলেটের সংখ্যা...
১৬ ঘণ্টা আগে
প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী (২৯ ও ৩০ জুন) ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মী, তাঁদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনা মূল্যে...
১৬ ঘণ্টা আগে