গত এক দশকে দেশে কৃষিতে কর্মসংস্থান কমেছে ৯ শতাংশের বেশি। তবে একই সময়ে শিল্প ও সেবা খাতে কর্মসংস্থান বেড়েছে। শিল্প খাতে কর্মসংস্থান বেড়েছে সাড়ে ৩ শতাংশ আর সেবা খাতে বেড়েছে ৫ দশমিক ৬৬ শতাংশ। এই সময়ে গৃহস্থালি কাজে অংশগ্রহণ কমেছে ৪ দশমিক ৭ শতাংশ। কিন্তু সাধারণ শিক্ষায় অংশগ্রহণ কমে কারিগরি ও ধর্মীয় শিক্ষায় তা বেড়েছে। জনশুমারি ও গৃহগণনা ২০২২ কর্মসূচির চূড়ান্ত জাতীয় প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনটি আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে।
এর আগে ২০২২ সালে জনশুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হলেও সেখানে জাতীয় পর্যায়ের বিস্তারিত কোনো তথ্য ছিল না। এ প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কৃষি খাতে বর্তমানে ১০ বছরের বেশি বয়সের ৩৭ দশমিক ৯০ শতাংশ মানুষ যুক্ত রয়েছে। ২০১১ সালে প্রকাশিত আদমশুমারির জাতীয় প্রতিবেদনে কৃষিতে ৪৭ দশমিক শূন্য ৩ শতাংশ মানুষের কর্মরত থাকার কথা বলা হয়েছিল। সে হিসাবে কৃষিতে কর্মসংস্থান কমেছে ৯ দশমিক ১৩ শতাংশ। অন্যদিকে, শিল্প খাতে ১০ বছরের বেশি বয়সের মানুষের কাজের সুযোগ বেড়েছে। একই সময়ে শিল্পে কর্মরত রয়েছেন ১৮ দশমিক ৪০ শতাংশ মানুষ। ২০১১ সালের আমদশুমারির জাতীয় প্রতিবেদনে এটি ছিল ১৪ দশমিক ৯২ শতাংশ। এর মানে শিল্পে কর্মসংস্থান বেড়েছে ৩ দশমিক ৪৮ শতাংশ। গত ১০ বছরে সেবা খাতেও কাজের সুযোগ বেড়েছে।
এ সময়ে সেবা খাতে ১০ বছরের বেশি বয়সের মানুষ কাজ করছে ৪৩ দশমিক ৭০ শতাংশ। অথচ ১০ বছর আগে এ খাতে কাজ করত ৩৮ দশমিক শূন্য ৪ শতাংশ মানুষ। এ খাতে কর্মসংস্থান বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। গত ১০ বছরে অবশ্য গৃহস্থালি কাজে মানুষের সরাসরি অংশগ্রহণ কমেছে। ১০ বছর আগে যেটা ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ; তা ২০২২ সালে কমে হয়েছে ২৮ দশমিক ৬৩ শতাংশ।
এসব বিস্তারিত তথ্যের বাইরেও জনশুমারির জাতীয় প্রতিবেদনে প্রতিটি জেলা-উপজেলাভিত্তিক তথ্যও তুলে ধরা হয়েছে। এর মধ্যে দেশে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা থেকে শুরু করে, মোবাইল ব্যাংকিং, ব্যাংকিং লেনদেনসহ বিভিন্ন আর্থসামাজিক তথ্যও রয়েছে। এটি আজ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে জনশুমারি ও গৃহগণনা প্রকল্প অফিস।

আমদানিতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। এখন থেকে ঋণপত্র বা এলসি খোলার পাশাপাশি ক্রয়-বিক্রয় চুক্তির ভিত্তিতে কোনো মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানি করা যাবে। একই সঙ্গে সম্পূর্ণ তৈরি অবস্থায় সর্বোচ্চ ৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ দেওয়া হয়েছে। তবে নিষিদ্ধ পণ্যের তালিকায় নতুন করে ঢুকেছে প্রাণিজ উৎসের...
১ ঘণ্টা আগে
রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরেছে। অর্থনীতি পুনরুদ্ধারের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কিন্তু দেশের অভ্যন্তরীণ অর্থনীতির চাপ এখনো কাটেনি। মূল্যস্ফীতি ৯ শতাংশের ওপরে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি নেই, রপ্তানি প্রবৃদ্ধি প্রায় থমকে আছে। রাজস্ব আদায় ও সরকারি উন্নয়ন ব্যয়েও...
১ ঘণ্টা আগে
বৃহত্তর যশোরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যাত্রীদের বিমান যোগাযোগ আরও সহজ ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিন দিন দুটি করে ফ্লাইট
৯ ঘণ্টা আগে
প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসেবার ধারণাকে নতুন রূপ দিতে কাজ করে আসছে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা কাঠামোর আওতায় প্রাভা হেলথ ফ্যামিলি মেডিসিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, আধুনিক ডায়াগনস্টিকস ও ইমেজিং, প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা, বিউটি অ্যান্ড ওয়েলনেস, হোম হেলথ সার্ভিসেস...
১০ ঘণ্টা আগে