
চীনা সরকার এবং দেশটির সংস্থাগুলোর কাছ থেকে ২ দশমিক ১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সফরকালে বিভিন্ন বৈঠকে এই প্রতিশ্রুতি মিলেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে বাংলাদেশের কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বরাত দিয়ে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের জন্য বেসরকারি উদ্যোগগুলোকে আহ্বান জানানোর পর প্রায় ৩০টি চীনা কোম্পানি এক্সক্লুসিভ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
চীন মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় ৪০০ মিলিয়ন ডলার, চীন শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে প্রায় ৩৫০ মিলিয়ন ডলার এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও ১৫০ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান এবং অন্যান্য ধরনের ঋণ হিসেবে আসবে।
চীনা দূত ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টার চার দিনের প্রথম দ্বিপক্ষীয় চীন সফরকে উল্লেখ করে বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সফর।’
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, এই সফর বাংলাদেশে চীনা বিনিয়োগের ‘জোয়ার’ আনতে পারে।
দ্বিপক্ষীয় বৈঠকে অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট সি চিন পিংকে বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনা বেসরকারি কোম্পানিগুলোকে ‘সবুজ সংকেত’ দেওয়ার অনুরোধ করেছেন।
আশিক চৌধুরী বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং নিশ্চিত করেছেন, চীনা সংস্থাগুলো তাদের উৎপাদন গন্তব্য বহুমুখী করতে চাইলে তিনি তাদের উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করতে উৎসাহিত করবেন।
তিনি বলেন, ‘এই সফর অনেক চীনা কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগে রাজি করানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। এটা শুধু সময়ের ব্যাপার।’
আজ শুক্রবার অধ্যাপক ইউনূস এবং আশিক চৌধুরী বাংলাদেশে, বিশেষ করে উন্নত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য খাতে বিনিয়োগের জন্য বিশ্বের কয়েকটি বৃহৎ সংস্থাসহ ১০০টির বেশি চীনা কোম্পানির কর্মকর্তাদের ব্রিফ করেন। তাঁরা বেইজিংয়ে তিনটি ইন্টার্যাকটিভ সেশনে কথা বলেন।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত প্রতিক্রিয়া খুবই ইতিবাচক।’

মধ্যপ্রাচ্য থেকে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব কিংবা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন—কোনো রুট এখন আর নিরাপদ নেই। আগে সংকট শুধু হরমুজকেন্দ্রিক ছিল, এখন বিকল্প রুটেও পরিধি বিস্তৃত হয়েছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশের সোশ্যাল কমার্স দ্রুত সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে প্রায় ২ লাখ মার্চেন্ট এ খাতে ব্যবসা করছেন, যা দেশের মোট ডিজিটাল কমার্সের ৮০ শতাংশেরও বেশি। বাড়তে থাকা অর্ডার, গ্রাহক, বিক্রয় চ্যানেল ও দৈনন্দিন কার্যক্রম সহজে পরিচালনার জন্য ‘পাঠাও কমার্স’ নামে অল-ইন-ওয়ান প্ল্যাটফর্ম চালু করেছে পাঠাও।
১২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত উন্নয়ন সাময়িকভাবে ধীর করার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি এআই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। তাঁদের এই সতর্কবার্তার পর আজ সোমবার যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে এআই-সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে বড় ধরনের পতন দেখা গেছে...
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে ইলিশ বাণিজ্যের চেনা চিত্র এবার উল্টে গেছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশের পদ্মার ইলিশের সবচেয়ে বড় বিদেশি বাজার ছিল ভারত। বিশেষ করে দুর্গাপূজার মৌসুমে বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ থেকে ভারতে উল্লেখযোগ্য পরিমাণ ইলিশ রপ্তানি করা হতো।
১ দিন আগে