সর্বজনীন পেনশন কর্মসূচিতে (স্কিম) সাড়ে ৩ লাখ মানুষ নিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়েছেন। স্কিম চালু হওয়ার সাড়ে ১০ মাসে এমন মাইলফলক স্পর্শ হয়েছে; যার মাধ্যমে সরকারি ফান্ডে জমা পড়েছে ১০০ কোটি টাকা। গতকাল বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম বলেন, সর্বজনীন পেনশন স্কিমে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতায় বর্তমানে মোট নিবন্ধনকারীর সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ এবং মোট জমার পরিমাণ ১০০ কোটি টাকার বেশি। ইতিমধ্যে জমাকৃত অর্থের মধ্যে ৯২ কোটি ৬৮ লাখ টাকা সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে।
এদিকে আরও সাত ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক সই করল সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ। ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক, জনতা ব্যাংক পিএলসি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রাইম ব্যাংক পিএলসি, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলনকক্ষে এই সমঝোতা স্মারক সই হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। এ সময় সাত ব্যাংকের এমডি ও সিইওসহ অর্থ বিভাগের অতিরিক্ত সচিব, পেনশন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চার বছরের বেশি সময় পর গম এবং আটা-ময়দা রপ্তানির ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ ও কোটা তুলে নিয়েছে ভারত। ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) গতকাল সোমবার (২৪ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডুরুম গম-সহ সব ধরনের গম এবং গমজাত পণ্য—যেমন আটা, ময়দা ও সুজি রপ্তানির নীতি...
২২ মিনিট আগে
জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও ও কেরানীগঞ্জের আংশিক এলাকায় আজ মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ফের দেশের বাজারে সোনা ও রুপার গয়নার দাম বেড়েছে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, তেজাবী সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনা ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ ট
১ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাইয়ে এডিপির মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, ১০টি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের এক টাকাও খরচ করতে পারেনি।
৯ ঘণ্টা আগে