
কর-জিডিপি অনুপাত বাড়ানো এবং ভ্যাট ফাঁকি কমাতে ১০ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাকি চার মাসে রাজস্ব আদায় বাড়ানো এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে গতি আনাই এই কমিটির মূল উদ্দেশ্য।
আজ বুধবার এনবিআরের দ্বিতীয় সচিব (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) প্রণয় চাকমা স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
টাস্কফোর্সের আহ্বায়ক হয়েছেন ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. সামছুল ইসলাম। সদস্যসচিব করা হয়েছে এনবিআরের প্রথম সচিব (ভ্যাট বাস্তবায়ন) মো. রুহুল আমিনকে।
টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন ঢাকা পশ্চিমের কমিশনার কাজী ফরিদ উদ্দীন, প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল (ভ্যাট পরিবীক্ষণ ও করদাতা সেবা), প্রথম সচিব মো. মশিউর রহমান (ভ্যাট নীতি), গাজীপুর ভ্যাটের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান, ঢাকা দক্ষিণের অতিরিক্ত কমিশনার রেজভী আহমেদ, কাস্টমস আধুনিকায়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কাজী রেজাউল হাসান, ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপকমিশনার ইমাম গাজ্জালী এবং দ্বিতীয় সচিব (ভ্যাট করদাতা সেবা) প্রণয় চাকমা। প্রয়োজনে আরও কর্মকর্তাকে যুক্ত করা যাবে।
এই কমিটি রাজস্ব আদায় বাড়াতে তদারকি করবে, ১৮০ দিনের নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করবে, করের আওতা বাড়াবে, বকেয়া আদায় জোরদার করবে এবং চলমান মামলা ও অডিট দ্রুত শেষ করার উদ্যোগ নেবে।

সবশেষ গত ২ জুন সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা নির্ধারণ করা হয়।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই পুঁজিবাজার সংস্কারের ১০ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মাসুদ খান। তাঁর নেতৃত্বাধীন নতুন কমিশন বাজারে আস্থা পুনর্গঠন, অতিরিক্ত নিয়ন্ত্রণ কমানো...
২ দিন আগে
ভ্যাট নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য প্রতি মাসে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার যে বাধ্যবাধকতা এত দিন ছিল, আগামী অর্থবছর থেকে সেই চাপ অনেকটাই কমতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মাসিক ভ্যাট রিটার্নের পরিবর্তে তিন মাস পরপর বা ত্রৈমাসিক ভিত্তিতে রিটার্ন দাখিলের সুযোগ দিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড
২ দিন আগে
‘ডিপোজিট ও রিকভারি ক্যাম্পেইন ২০২৬’-এর আওতায় চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত মাত্র ৩৮ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংক পিএলসি গৌরবের সঙ্গে অর্জন করেছে ১ হাজার ৬৭৮ কোটি ৪৮ লাখ টাকার নতুন আমানত।
২ দিন আগে