সরকারের নানামুখী উদ্যোগেও বৈধ পথে ও ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্সের গতি বাড়েনি। গত কয়েক মাসের ধারাবাহিকতায় চলতি মাসেও নিম্নমুখী রেমিট্যান্সের প্রবণতা। ডলারের দাম কম হওয়ায় বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ কমে যাচ্ছে। সেই সঙ্গে হুন্ডিসহ অনানুষ্ঠানিক চ্যানেলে অর্থ আসার প্রবণতা বেড়েছে।
চলতি মাস অক্টোবরের প্রথম ১৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলার। এতে দৈনিক আসছে ৬ কোটি ডলার রেমিট্যান্স, যা আগের মাসের একই সময়ের চেয়ে বেশি। এর আগের মাসের (সেপ্টেম্বর) প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছিল ৭৪ কোটি ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের প্রথম ১৩ দিনে যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৭ কোটি ৬০ লাখ ৩০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৬৭ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৯০ হাজার ডলার।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার এবং আগস্টে এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ৩৭ কোটি ৩৭ লাখ ডলার। আর সর্বশেষ সেপ্টেম্বরে আসে ১৩৪ কোটি ডলার, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ২০২০ সালের এপ্রিল মাসে ১০৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার।

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।
৫ ঘণ্টা আগে
অননুমোদিত এসব প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতারিত হলে কিংবা এ ধরনের কার্যক্রম পরিচালনাকারী কোনো অ্যাপ, অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য জানা থাকলে বিএফআইইউর কাছে অভিযোগ করা যাবে।
৮ ঘণ্টা আগে
জ্বালানি আমদানিতে বাংলাদেশের ডলার খরচ এক বছরে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে জ্বালানি আমদানিতে ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলার খরচ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে সেই ব্যয় বেড়ে হয়েছে ১০ দশমিক ৬৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে বাড়তি খরচ হয়েছে ৫ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।
১১ ঘণ্টা আগে
আমানতকারীদের অর্থ ফেরাতে খেলাপি ঋণ আদায়ে বড় ধরনের আইনি পদক্ষেপ নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। এরই মধ্যে প্রায় ১০ হাজার মামলা করা হয়েছে। আরও মামলা করার প্রস্তুতি চলছে। একই সঙ্গে আগের মালিকানা ও ব্যবস্থাপনার সময়কার...
১৭ ঘণ্টা আগে