
বেসরকারি খাতের পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক এ তথ্য জানান।
মুখপাত্র জানান, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংককে এ তথ্য জানানো হয়েছে।
পদ্মা ব্যাংকের পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত শেয়ারহোল্ডার হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম পদ্মা ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
ফারমার্স ব্যাংক নামে ২০১৩ সালে অনুমোদন পাওয়ার পর চার বছর না যেতেই সংকটে পড়ে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন পাওয়া ব্যাংকটি। পরিস্থিতির চরম অবনতি হলে ২০১৭ সালে পদ ছাড়তে বাধ্য হন ব্যাংকটির উদ্যোক্তা চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। ওই সময় ব্যাংকটির এমডি এ কে এম শামীমকেও অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। তখন এই ব্যাংককে বাঁচাতে মূলধন সহায়তা দেয় সরকারি চার ব্যাংক ও আইসিবি। সেই সুবাদে ব্যাংকটির পরিচালনায় যুক্ত হন ওই চার ব্যাংক ও আইসিবির প্রতিনিধিরা। ২০১৯ সালের ২৯ জানুয়ারি থেকে ব্যাংকের নাম বদলে রাখা হয় পদ্মা ব্যাংক।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারক ‘শেষ’ হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পর পরই বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে...
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে ক্রুড ওয়েল বা অপরিশোধিত তেলের দাম আজ বুধবার প্রায় ৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞার সাময়িক ছাড় (ওয়েভার) প্রত্যাহারের সিদ্ধান্ত বাজারে নতুন করে সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি করেছে।
৮ ঘণ্টা আগে
দেশে শিল্পায়নের প্রসার, উৎপাদন খাতের সম্প্রসারণ এবং সেবা খাতের দ্রুত বিকাশের পরও গ্রামীণ অর্থনীতির প্রধান ভিত্তি এখনো কৃষি। খাদ্য উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থান, গ্রামীণ মানুষের আয় এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় অংশই কৃষিকে ঘিরে আবর্তিত হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রকাশ
১৫ ঘণ্টা আগে
দীর্ঘদিন প্রায় থমকে থাকা বেসরকারি খাতের ঋণের চাকা আবার ধীরে ধীরে ঘুরতে শুরু করেছে। টানা কয়েক মাসের নিম্নমুখী প্রবণতা পেরিয়ে শিল্প, বাণিজ্য ও সেবা খাতের উদ্যোক্তাদের মধ্যে ব্যাংকঋণ নেওয়ার আগ্রহ বাড়ছে।
১৬ ঘণ্টা আগে