স্বাধীনতা দিবস উদ্যাপন করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। আজ ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ ছাড়াও সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে অগ্রণী ব্যাংক।
কর্মসূচিগুলোতে অগ্রণী ব্যাংকের উপব্যস্থাপনা পরিচালক মো. আবুল বাশার ও রূবানা পারভীন, মহাব্যবস্থাপক মু. আফজাল হোসেন ও মো. জালাল উদ্দিন, ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন সংগঠনের নেতারা এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটি উপলক্ষে সংবাদপত্রে রঙিন বিজ্ঞাপন প্রকাশসহ অগ্রণী ব্যাংকের বিভিন্ন সার্কেল, অঞ্চল ও শাখাসমূহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করে।

পাকিস্তানের অন্যতম বৃহৎ বাণিজ্যিক ব্যাংক আলফালাহ লিমিটেডের (বিএএফএল) বাংলাদেশের ব্যবসা বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা। ঢাকার বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়ার কাছে প্রায় ৪ কোটি ৭৫ লাখ মার্কিন ডলারে এই কার্যক্রম বিক্রি করা হচ্ছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি চিন্তায় ফেলে দিয়েছে বাংলাদেশের কৃষি খাতকে। বিশেষ করে জ্বালানি তেল ও সারের সরবরাহ নিয়ে সমগ্র বিশ্বের মতো উদ্বিগ্ন বাংলাদেশের কৃষকেরাও। দেশে সারের মোট চাহিদার একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও কাতার থেকে।
৩ ঘণ্টা আগে
টানা দরপতনের পর এবার দেশের বাজারে ঊর্ধ্বমুখী সোনা ও রুপার দাম। আজ শনিবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ সকাল ৯টা ৩০ মিনিটে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে দেশের সব জেলায় ভিজিল্যান্স টিম গঠন করেছে সরকার। পাশাপাশি অবৈধ মজুতদারি বন্ধে তথ্য দিলে পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে।
১৭ ঘণ্টা আগে