
ফলজাত পণ্য রপ্তানির জন্য বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস ও ড্রিংকস রপ্তানির বিপরীতে রপ্তানিকারকেরা এখন মোট রপ্তানি আয়ের ১০ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানিতে আগের নির্দেশনা সংশোধন করে নতুন এই সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন থেকে মূল ফল ও সবজি থেকে উৎপাদিত পেস্ট, ফ্রুটবার, টিনজাত এবং ডিহাইড্রেটেড পণ্য ছাড়াও স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে তৈরি জুস ও ড্রিংকসের রপ্তানির বিপরীতে প্রণোদনা দেওয়া হবে।
২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপনের নির্দেশনা অনুসারে শাকসবজি, ফল ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে নগদ সহায়তা চালু ছিল। এ নির্দেশনার আওতায় চলতি বছরের ১ জুলাই থেকে ১০ শতাংশ হারে প্রণোদনা পাচ্ছেন রপ্তানিকারকেরা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
ফলজাত জুস ও ড্রিংকসের এই প্রণোদনা রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্থানীয় কৃষিপণ্যের চাহিদা বাড়াতে এবং রপ্তানি আয়ের উৎস বহুমুখী করতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৪ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে