কোনো ধরনের ইন্টারনেট চার্জ ছাড়াই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ এর মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবেন বাংলালিংক গ্রাহকেরা। এ ছাড়া বাংলালিংক গ্রাহকেরা গুগল প্লে-স্টোর এবং অ্যাপ-স্টোর থেকে উপায় অ্যাপ ডাউনলোড করে সেলফ রেজিস্ট্রেশন করে উপায় গ্রাহক হলে পাবেন ৫০ টাকা পর্যন্ত ক্যাশ-রিওয়ার্ড এবং ১ জিবি ফ্রি ইন্টারনেট।
পাশাপাশি বাংলালিংক গ্রাহকেরা ‘উপায়’ অ্যাপের মাধ্যমে ৪৪ টাকায় ১ জিবি এবং ২৫ মিনিট টকটাইমের একটি বিশেষ প্যাক কিনলে পাবেন আরও ১ জিবি বোনাস ইন্টারনেট। ‘উপায়’ এর সর্বশেষ পার্টনারশিপের ফলে, দেশের প্রধান তিনটি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের গ্রাহকেরা কোনো ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবেন।
২০২১ সালের ১৭ মার্চ থেকে থেকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড’ এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ব্র্যান্ড উপায় এর যাত্রা শুরু হয়। উপায় গ্রাহকেরা অ্যাপ এবং ইউএসএসডি *২৬৮# ব্যবহার করে মোবাইলে টাকা আদান-প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, ইন-স্টোর ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স গ্রহণ, বেতন প্রদান, সরকারি ভাতা গ্রহণ, মোবাইল রিচার্জ, ট্রাফিক জরিমানা প্রদান, ভারতীয় ভিসা ফি পেমেন্ট এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড সার্ভিসসহ নানা ধরনের সেবা উপভোগ করতে পারছেন। গ্রাহকেরা দেশজুড়ে বিস্তৃত উপায় এজেন্ট ও মার্চেন্ট নেটওয়ার্ক থেকে সর্বনিম্ন খরচে সেবা গ্রহণ করতে পারবেন। বর্তমানে ‘উপায়’ এর এজেন্ট সংখ্যা ১ লক্ষাধিক।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৬ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১৬ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৬ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
২০ ঘণ্টা আগে