
চিকিৎসক ও আইনজীবীদের আদায়কৃত অর্থের (ফি বা ভিজিট) হিসাব সংরক্ষণ করতে চায় সরকার। আজ সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন শেষে এমন ইঙ্গিত দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
সালেহউদ্দিন বলেন, চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে যে টাকা আদায় করেন, তার কোনো রসিদ দেওয়া হয় না। তাঁদের আদায়কৃত অর্থ কীভাবে সংরক্ষণ করা যায়, তা নিয়ে জেলা প্রশাসক সম্মেলনে আলোচনা হয়েছে।
চিকিৎসকদের কাছ থেকে পাকা রসিদ আদায়ের কথা বলেছেন উপদেষ্টা। এ জন্য তাঁদের লেনদেন ডিজিটাল করা যায় কি না সে বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
চিকিৎসকেরা রোগীদের কাছ থেকে আদায়কৃত অর্থের যেমন রিসিট দেন না, আইনজীবীরাও মক্কেলদের এমন কিছু দেন না। এ প্রসঙ্গে সাংবাদিকেরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ, আইনজীবীদের বিষয়টিও আলোচনায় এসেছে।’
চিকিৎসক ও আইনজীবী যাঁরা নগদ অর্থের বিনিময় সেবা দিয়ে থাকেন, তাঁদের কাছ থেকে কীভাবে কর আদায় করা যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকারগুলো বিশ্বের মোট সরবরাহের প্রায় ২০ শতাংশ বহন করে। কিন্তু পারস্য উপসাগরীয় দেশগুলোর জন্য এই জলপথ শুধু জ্বালানির রুট নয়, ১০ কোটিরও বেশি মানুষের জীবনরেখা।
১১ ঘণ্টা আগে
ভারতের ‘বস্ত্র নগরী’ হিসেবে পরিচিত গুজরাটের সুরাট এখন এক নজিরবিহীন সংকটের মুখে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ হওয়ার প্রভাবে সৃষ্ট এলপিজি গ্যাস-সংকটে সুরাটের বিশাল টেক্সটাইল শিল্প বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রান্নার গ্যাসের অভাবে নাভিশ্বাস ওঠা হাজার হাজার পরিযায়ী শ্রমিক কাজ ফেলে শহর...
১৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের তৃতীয় সপ্তাহে বিশ্ব অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়েছে। একদিকে রণক্ষেত্রে চলছে ‘অপারেশন এপিক ফিউরি’, অন্যদিকে বিশ্বজুড়ে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম।
২০ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে ভারতে বোতলজাত পানির দাম ১১ শতাংশ বেড়েছে। প্লাস্টিক বোতল ও ঢাকনার দাম হু হু করে বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে কয়েক মাস আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পানিতে যে করহার কমিয়েছিলেন, সেই সুবিধাও কার্যত উধাও হয়ে গেছে।
২ দিন আগে