
এস আলমের মালিকানাধীন ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বেশির ভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে ছোট একটি বোর্ড গঠন করে দেওয়া হবে। বোর্ডে সব সদস্যরাই থাকবেন স্বতন্ত্র পরিচালক। পরবর্তীতে শেয়ার কেনার মাধ্যমে পরিচালকদের হাতে মালিকানা স্থানান্তর করা হবে।
আজ বুধবার এক সংবাদ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, ‘দু-এক দিনের মধ্যেই একটি ছোট্ট বোর্ড গঠন করে দেওয়া হচ্ছে। যেহেতু বর্তমানে অধিকাংশ শেয়ার এস আলমের দখলে রয়েছে, তাই স্বতন্ত্র পরিচালক দিয়ে আপাতত ব্যাংক থেকে টিকিয়ে রাখা হবে।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর, তাদের পরিচালক নিয়োগ দেওয়া হবে।’
জানা গেছে, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরই মধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।

ভারতে কোনো ছোট দোকান, রেস্তোরাঁ বা ধাবা যেখানেই যান না কেন, সামনে রাখা ফ্রিজে কোকা-কোলা, পেপসি বা স্প্রাইটের মতো বিদেশি পানীয়ের ছড়াছড়ি চোখে পড়বেই। স্থানীয় বাজারে আখের রস, বেলের শরবত বা আম পান্নার চেয়ে এই মার্কিন পানীয়গুলো খুঁজে পাওয়া অনেক সহজ।
২ ঘণ্টা আগে
বৈশ্বিক জ্বালানি সংকটের অস্থিরতার মধ্যেই দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শনিবার রাতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের নতুন দাম ঘোষণা দিয়েছে; যা আজ রোববার থেকে কার্যকর হচ্ছে।
৫ ঘণ্টা আগে
জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে লোডশেডিং ছাড়িয়েছে ২৫০ মেগাওয়াট। এর পাশাপাশি পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে দিনের বড় অংশ বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে নগরবাসীকে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ।
১৪ ঘণ্টা আগে
‘গত এক মাসে আমি মাত্র দুবার ফুয়েল (জ্বালানি) নিতে পেরেছি। সেটাও আবার কয়েক ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর। ছেলেরা রাত ২টা-৩টার সময় গিয়েও লাইনে দাঁড়াতে পারে। মেয়েদের পক্ষে তো সেটা সম্ভব হয় না।’—বলছিলেন নারী বাইকার ফাহমিদা রশিদ মেঘলা।
১৪ ঘণ্টা আগে