মোবাইল অপারেটর রবি ও এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য নতুন সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে গ্রাহকেরা মাই রবি এবং মাই এয়ারটেল অ্যাপে পিন নম্বর ছাড়াই বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন। এর ফলে টক-টাইম, ইন্টারনেটসহ অন্যান্য সেবা রিচার্জ করা আরও সহজ হবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট যুক্ত করার মাধ্যমে গ্রাহকেরা এই সুবিধা পাবেন। অ্যাপ দুটিতে বিকাশকে ‘পছন্দের পেমেন্ট পার্টনার’ হিসেবেও যোগ করা হয়েছে। এর পাশাপাশি, বিকাশ অ্যাপ থেকেও রবির ‘ইজি প্ল্যান’ এবং এয়ারটেলের ‘মাই প্যাক’ কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা।
অন্যদিকে, সম্প্রতি ‘মাই রবি’ অ্যাপ থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্ট খোলার সেবাও চালু হয়েছে।
এই নতুন সুবিধাগুলো গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত করে তুলবে বলে আশা করা হচ্ছে। গ্রাহকেরা একবার বিকাশকে পছন্দের পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করলে ওটিপি বা পিন ছাড়াই এক ক্লিকেই ডিজিটাল কনসেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। এ ছাড়া, বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ অপশনে রবি ও এয়ারটেল গ্রাহকেরা তাদের প্রয়োজন অনুযায়ী রবির ‘ইজি প্ল্যান’ ও এয়ারটেলের ‘মাই প্যাক’ থেকে পছন্দের অফার বেছে নিতে পারবেন।
রবি গ্রাহকদের জন্য ‘মাই রবি’ অ্যাপে নতুন একটি সুবিধা যোগ করা হয়েছে। এখন থেকে রবি গ্রাহকেরা খুব সহজেই ‘মাই রবি’ অ্যাপ থেকেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন। ‘মাই রবি’ অ্যাপের ‘সার্ভিস’ সেকশনে ‘বিকাশ রেজিস্ট্রেশন’ নামে একটি নতুন আইকন যুক্ত করা হয়েছে। এখানে ক্লিক করার মাধ্যমে গ্রাহকেরা সহজেই বিকাশ অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু যাচাইকরণ ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। এরপর প্রয়োজনীয় ধাপগুলো অনুসরণ করে ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইওর কাস্টমার) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি গত সোমবার বিশাল অঙ্কের একটি চুক্তিতে সই করেছে। চুক্তির আওতায় সর্বোচ্চ ১ হাজার কেজি স্বর্ণ যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করা হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন শুরু করে।
৪ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দেশটির অর্থনীতিতে সর্বোচ্চ ২১০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছেন আর্থিক বিশ্লেষক কেন্ট স্মেটার্স। তিনি বহুল ব্যবহৃত পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে
টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস-বাংলা এয়ারলাইনসের যেকোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়াও বিস্তারিত তথ্যের জন্য হটলাইন ১৩৬০৫, মোবাইল ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে
১০ ঘণ্টা আগে