
গ্রামীণ নারীরা খাদ্য নিরাপত্তা ও পল্লি উন্নয়নে ভূমিকা রেখে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। কিন্তু যথাযথ স্বীকৃতির পরিবর্তে তাঁরা প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন, অবহেলার শিকার হচ্ছেন। কোথাও কোথাও সহিংসতার মুখোমুখিও হতে হয় তাঁদের।
আজ বৃহস্পতিবার মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত 'জলবায়ু মোকাবিলায় গ্রামীণ নারী' শীর্ষক ওয়েবিনারের আলোচনায় এসব কথা উঠে আসে।
ওয়েবিনারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী বলেন, 'গ্রামীণ নারীরা খাদ্য নিরাপত্তা ও পল্লি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তাঁদের কাজের দৃশ্যমান কোনো স্বীকৃতি নেই। ফলে গ্রামীণ নারীরা অধিকাংশ সময় তাঁদের প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন। সমাজের চোখে অবহেলিত থেকে যাচ্ছেন তাঁরা। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নারীরা পুরুষের চেয়ে ১৪ গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।'
সাবের হোসেন চৌধুরী বলেন, 'দেশের জন্য গ্রামীণ নারীদের অবদান কীভাবে আরও উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া যায়, এর জন্য আমাদের কাজ করতে হবে।'
গ্রামীণ নারীদের ৬০ শতাংশের বেশি কৃষিতে অবদান রাখছেন জানিয়ে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, 'গ্রামীণ নারীরা বিশেষ করে ফসল উৎপাদন, গবাদিপশু পালন ও মাছ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কিন্তু তাঁদের সামাজিক অবস্থানের উন্নতি হয়নি। জলবায়ু পরিবর্তনের প্রভাব তাঁদের পরিস্থিতি আরও নাজুক করেছে।'
গ্রামীণ নারীদের জীবনমানের পদ্ধতিগত পরিবর্তনে সুইডেন সরকার কাজ করছে জানিয়ে আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, 'টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৫ নম্বর লক্ষ্যের সঙ্গে সংগতি রেখে লিঙ্গসমতা অর্জনের বিষয়ে সুইডেন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আমরা অনেক দূর এগিয়ে এসেছি। উন্নয়নে নারীর গুরুত্বপূর্ণ অবদান স্বীকার করে তাঁদের যথাযথ স্বীকৃতি ও অধিকার প্রদানের মাধ্যমে এটি আরও শক্তিশালী করা যেতে পারে।'
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের উপস্থাপনায় ওয়েবিনারের আলোচনায় আরও অংশ নেন ব্রিটিশ হাইকমিশনের পরিচালক (উন্নয়ন) জুডিথ হারবার্টসন, সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগী উপপ্রধান কোরিন হেনচোজ পিগানানি, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক তরিকুল ইসলাম প্রমুখ।

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ালেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আরও সতর্ক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আগের ৪ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে। একই সময়ে
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেওয়া কোনো সংস্থার পূর্বাভাসকে বিতর্কিত করতে চায় না সরকার। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের নেতৃত্ব দেওয়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন।
১০ ঘণ্টা আগে
বন্ধ কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে গতি নেই। চার মাসে ঋণ বিতরণ হয়েছে ১০ হাজার কোটি টাকা; আর বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা থেকে ঋণ বিতরণ হয়েছে মাত্র ৫০ কোটি টাকা।
১০ ঘণ্টা আগে
ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে অর্থ দেওয়া হবে বলে সোনালী ব্যাংকের কোনো ঝুঁকি নেই। এর আগেও এ ধরনের কার্যক্রমে অংশ নিয়েছে ব্যাংকটি। দু-একটি ব্যাংক অর্থ ফেরত দিতে না পারলেও বাংলাদেশ ব্যাংক তা পরিশোধ করেছে...
১৬ ঘণ্টা আগে