Ajker Patrika

নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের পল্লবী শাখা

বিজ্ঞপ্তি
নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের পল্লবী শাখা
ছবি: সোনালী ব্যাংকের সৌজন্যে

সোনালী ব্যাংক পিএলসির রাজধানীর পল্লবী শাখার অভ্যন্তরীণ সজ্জা ও আধুনিকায়ন শেষে নতুন ঠিকানায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. শওকত আলী খান ফিতা কেটে আধুনিকায়ন করা শাখাটির উদ্বোধন করেন। ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, জেনারেল ম্যানেজার্স অফিস ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার মো. আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নির্বাহী, শাখার কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত আগস্টের শেষে মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনসংলগ্ন একটি ভবনের তৃতীয় তলা থেকে দ্বিতীয় তলায় শাখাটি স্থানান্তর করা হয়। নতুন ঠিকানায় স্থানান্তরের পর শাখাটির অভ্যন্তরীণ সজ্জা ও আধুনিকায়নের কাজ সম্পন্ন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত