Ajker Patrika

ইউনিলিভারের কর্মীদের চিকিৎসা ব্যয়ের সুরক্ষা দেবে মেটলাইফ

আজকের পত্রিকা ডেস্ক­
ইউনিলিভারের কর্মীদের চিকিৎসা ব্যয়ের সুরক্ষা দেবে মেটলাইফ

ইউনিলিভার বাংলাদেশের ৪০০-এর বেশি ব্যবস্থাপনা পর্যায়ের কর্মী ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা বিমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এ চুক্তির আওতায় কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি, চিকিৎসকের পরামর্শসহ বিমার আওতাভুক্ত বিভিন্ন চিকিৎসা ব্যয়ে আর্থিক সুবিধা পাবেন।

দাবি নিষ্পত্তিতে সাফল্য, গ্রাহকের চাহিদা অনুযায়ী বিমা পরিকল্পনা, ডিজিটাল সেবা, ক্যাশলেস হাসপাতালে ভর্তির সুবিধা এবং আর্থিক সক্ষমতার কারণে মেটলাইফকে বেছে নিয়েছে ইউনিলিভার বাংলাদেশ।

মেটলাইফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার বিমা দাবি পরিশোধ করেছে। আর ২০২৬ সালের প্রথম ছয় মাসে পরিশোধ করেছে ১ হাজার ৩৮৪ কোটি টাকা। উভয় সময়েই জীবনবিমা খাতে সর্বোচ্চ দাবি পরিশোধের রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। মেটলাইফের সঙ্গে এ অংশীদারত্বের মাধ্যমে কর্মী ও তাঁদের পরিবারের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকার আরও জোরালো হবে। পাশাপাশি মানসম্মত স্বাস্থ্যসেবা নিতে তাঁরা প্রয়োজনীয় আর্থিক সুরক্ষা পাবেন।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, চিকিৎসার খরচ বহনে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সহায়তা কর্মী ও তাঁদের পরিবারের আর্থিক দুশ্চিন্তা কমাতে পারে। ইউনিলিভার বাংলাদেশের কর্মীদের এ সুরক্ষা দিতে প্রতিষ্ঠানটির পাশে থাকতে পেরে তাঁরা আনন্দিত।

ইউনিলিভার বাংলাদেশ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সৌন্দর্য ও সুস্থতা, ব্যক্তিগত পরিচর্যা, গৃহস্থালি পরিচর্যা এবং পুষ্টি খাতে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্য রয়েছে।

অন্যদিকে, মেটলাইফ বাংলাদেশ বর্তমানে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহককে বিমা সেবা দিচ্ছে। এ ছাড়া ৯০০টির বেশি প্রতিষ্ঠানের ৩ লাখেরও বেশি কর্মী ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা প্রতিষ্ঠানটির বিমা সুবিধার আওতায় রয়েছেন।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিলিভার বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান, সিএফও ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক, হিউম্যান রিসোর্সেস ডিরেক্টর সৈয়দা দুরদানা কবির, হেড অব লিগ্যাল অ্যান্ড হোম কেয়ার জেনারেল কাউন্সেল আবদুল্লাহ জোবায়ের এবং হেলথ অ্যান্ড ওয়েলবিইং লিড ডা. আফরোজা আমিন।

মেটলাইফ বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ডিস্ট্রিবিউশন অফিসার জাফর সাদেক চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার আলা উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ করপোরেট বিজনেস অফিসার মোহাম্মদ কামরুজ্জামানসহ অন্য কর্মকর্তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত