
জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরে অনুষ্ঠিত হয়ে গেল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’।
গত শনিবার (২৯ আগস্ট) সালবাউ গ্যালুসে আয়োজিত এ মিলনমেলায় ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০ জনের বেশি সাবেক শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। দীর্ঘদিন পর একসঙ্গে হয়ে তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি পেশাগত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করেন।
অনুষ্ঠানে এআইইউবির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, ইশতিয়াক আবেদীন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা এবং ট্রাস্টি বোর্ডের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন। ফ্রাঙ্কফুর্টের উপ-মেয়র স্টেফান সিগলারের উপস্থিতিও অনুষ্ঠানে বাড়তি গুরুত্ব যোগ করে।
‘এআইইউবিয়ান ইন ইউরোপ’ উদ্যোগটি শুরু হয় ২০২৪ সালে। ইউরোপে বসবাসরত এআইইউবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন জোরদার করার পাশাপাশি একটি শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
প্রথম আয়োজনের সাফল্যের পর এবার দ্বিতীয় আসরেও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সাবেক শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। আয়োজকেরা মনে করছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে এআইইউবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়বে। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে এআইইউবির অ্যালামনাইদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা জোরদার করতেও উদ্যোগটি ভূমিকা রাখবে।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) আন্দোলন ও শৃঙ্খলভঙ্গের অপরাধে শাস্তির মুখে পড়া ২০ জন কর্মকর্তার দণ্ডাদেশ বাতিল করেছেন রাষ্ট্রপতি। অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের ভুল স্বীকার করে মার্জনা প্রার্থনা করার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ইইউর চিহ্নিত ৬১টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে ৪৮টিরই সমাধান করেছে বাংলাদেশ। অবশিষ্ট বিষয়গুলোও দ্রুত নিষ্পত্ত
২ ঘণ্টা আগে
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণে সুবিধা দেওয়ার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম কয়েক দফায় কমানোর পর গত বৃহস্পতিবার বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার ফের দাম কমানো হলো। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন থেকে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, যা গত বৃহস্পতিবার ছিল ২ লাখ ৩৭ হাজার ৩৪৮ টাকা।
৬ ঘণ্টা আগে