প্রণোদনা ঋণ শোধের মেয়াদ আরও দুই বছর বাড়ানোর অনুরোধ জানিয়েছে টেক্সটাইল খাতের সংগঠন বিটিএমএ। সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংককে দেওয়া এক চিঠিতে এ সুযোগ চেয়েছে বিটিএমএ। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো. নাছেরের কাছে লেখা ওই চিঠিতে বিভিন্ন বিষয় তুলে ধরেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন।
চিঠিতে বলা হয়, মুদ্রার বিনিময় হার বেড়ে যাওয়া, গ্যাসের মূল্যবৃদ্ধি ও শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ নানা কারণে ব্যবসা করা কঠিন হয়ে উঠেছে। বিটিএমএর সদস্য মিলগুলোকে যথাযথভাবে প্রণোদনা ও নীতি-সহায়তা না দিলে এ কঠিন বিশ্ব পরিস্থিতিতে টিকে থাকা সম্ভব নয়। সংগঠনটি মনে করে, চলমান বিশ্বমন্দা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মেয়াদি ঋণের কিস্তির ২০ শতাংশ পরিশোধ অনুমোদন করে কিস্তির অবশিষ্ট টাকা মেয়াদ শেষ হওয়ার পরবর্তী চার বছরের মধ্যে পরিশোধ করার সুযোগ দেওয়া উচিত। বিটিএমএ চায়, রপ্তানি ও প্রবাসী আয়ের ডলারের দামের সমহার নির্ধারণ করা হোক অথবা ডলারের বিনিময়মূল্য নির্ধারিত না রেখে উন্মুক্ত করে দেওয়া হোক।
বর্তমান বিশ্বমন্দা পরিস্থিতিতে প্রতিষ্ঠানের খরচ বেড়ে গেছে উল্লেখ করে বিটিএমএ বলেছে, কোনো ধরনের মার্জিন ছাড়াই প্রতিষ্ঠান চালাতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে লোকসান সত্ত্বেও প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম সচল রাখতে হচ্ছে। বিটিএমএ জানিয়েছে, গ্যাসের দাম ১৫০ শতাংশ এবং সম্প্রতি শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৫০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ অনেকটা বেড়েছে।
প্রবাসী আয় ও রপ্তানি আয়ে ডলারের মূল্যের পার্থক্য প্রায় ৫-৬ টাকা কোনোভাবে কাম্য নয় বলে জানিয়েছে বিটিএমএ।

দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি)-তে চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা। গত ০১ অক্টোবর যোগদান করেন তিনি।
৭ ঘণ্টা আগে