
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসির নগর ভবনের মিলনায়তনে আজ বুধবার প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন।
ডিএসসিসির ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ৮৪৫ দশমিক ১৬ কোটি টাকা প্রারম্ভিক আয় ধরা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৩২০ দশমিক ৪০ কোটি টাকা রাজস্ব আয়, ১২৭ কোটি টাকা সরকারি ও বিশেষ বরাদ্দ, ১ হাজার ৪৬৯ দশমিক ২৪ কোটি সরকারি ও বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি এবং অন্যান্য আয় ৭৯ দশমিক ৫৫ কোটি টাকা ধরা হয়েছে।
ব্যয়ের হিসাবে ৬৩৫ দশমিক ৩৩ কোটি টাকা মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছে; অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১৫ দশমিক শূন্য ১ কোটি টাকা। এ ছাড়া ৮৭৬ দশমিক ৬৪ কোটি টাকা নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয়, ১ হাজার ৪৬৯ দশমিক ২৪ কোটি টাকা ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয়, ২ হাজার ৩৪৫ দশমিক ৮৮ কোটি টাকা উন্নয়ন ব্যয় এবং সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫ দশমিক ১৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে সরকারি ও বৈদেশিক সহায়তাপ্রাপ্ত প্রকল্পে, যার পরিমাণ ১ হাজার ৪৬৯ দশমিক ২৪ কোটি টাকা, যা মোট বাজেটের ৩৮ শতাংশ।
‘অন্যান্য ব্যয়’ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৫০ দশমিক ২৬ কোটি টাকা, যা বাজেটের ২৯ দশমিক ৫৩ শতাংশ। সড়ক ও ট্রাফিক অবকাঠামো ৩৬৫ দশমিক ১১ কোটি টাকা, যা ১০ শতাংশ।
খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন খাতে মোট বাজেটের ৩ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে—১১৫ কোটি টাকা। ভৌত অবকাঠামো নির্মাণ রক্ষণাবেক্ষণের বাজেট ১২৬ দশমিক ৪৮ কোটি।
বেতন-ভাতা খাতে ৩৫৫ কোটি, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭ দশমিক ২০ কোটি, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়ন খাতে ৫ দশমিক ২৬ কোটি, মশকনিধন ও স্বাস্থ্য খাতে ৫৭ দশমিক ৪৪ কোটি, কল্যাণমূলক ব্যয়ে ১৩ দশমিক ৩৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭৬০ দশমিক ৭৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল ডিএসসিসি। পরে সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৬৬৭ দশমিক ৫৯ টাকা।

ইরান যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হতে শুরু করায় উত্তেজনা দেখা গেছে তেলের বিশ্ববাজারে। আজ সোমবার সকালে অপরিশোধিত তেলের দাম ১১৫ ডলার ছাড়িয়েছে। অন্যদিকে দরপতন হয়েছে এশিয়ার শেয়ারবাজারে। লেনদেন শুরুর পরপরই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব দেশের ইস্পাত খাতে সরাসরি দৃশ্যমান হয়ে উঠেছে। দিনদিন বাড়ছে এই ইস্পাত শিল্পের অন্যতম কাঁচামাল স্ক্র্যাপ ও প্লেটের দাম। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) তথ্যমতে, চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পে গত দুই সপ্তাহের ব্যবধানে ইস্পাতের কাঁচা
৯ ঘণ্টা আগে
বাণিজ্যের খাতায় হিসাব মেলে; কিন্তু বাস্তবে বড় ফাঁক থেকেই যাচ্ছে। সেই ফাঁক দিয়ে গত এক দশকে দেশ থেকে বেরিয়ে গেছে বিপুল অঙ্কের অর্থ। এ সময়ে আমদানি-রপ্তানির মিথ্যা ঘোষণা দিয়ে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার করা হয়েছে, যা দেশীয় মুদ্রায় ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
৯ ঘণ্টা আগে
সঞ্চয়পত্রে বিনিয়োগের চেয়ে ভাঙার প্রবণতা এখনো বেশি। প্রক্রিয়াগত জটিলতা, ট্যাক্স রিটার্ন জমার বাধ্যবাধকতা এবং সুদের হার কাঠামোর কারণে সঞ্চয়পত্রের প্রতি সাধারণ মানুষের আগ্রহ কমছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দীর্ঘদিন ধরে চলমান উচ্চ মূল্যস্ফীতি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় অনেকেই এখন আর আগের মতো সঞ্চয় ধরে
১১ ঘণ্টা আগে