
দেশের অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নেই। ফলে এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় সম্ভব হয় না। করযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে টিআইএন গ্রহণ ও রিটার্ন দাখিলের আওতায় আনার পর এবার এনবিআর ভ্যাট বিভাগের পক্ষ থেকে বেশ কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে বিআইএন বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে। এর ফলে ভ্যাটযোগ্য প্রতিষ্ঠানগুলো এসব সেবা নিতে গেলে নিবন্ধন গ্রহণ ও ভ্যাট পরিশোধ করতে বাধ্য হবে।
এ বিষয়ে অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এটি একটি ভালো উদ্যোগ, যা প্রতিষ্ঠানগুলোকে ভ্যাটের আওতায় আনবে। তবে এর কার্যকারিতা নিশ্চিত করতে পরবর্তী পর্যায়ে কঠোর নজরদারি রাখা জরুরি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর অর্থনৈতিক শুমারি অনুযায়ী, দেশে স্থায়ী অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৬২ লাখ ৪৪ হাজার ২১৪। এর মধ্যে ৩৯ লাখ গ্রামাঞ্চলে ও ২৩ লাখ শহরাঞ্চলে অবস্থিত। তবে এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ৫ লাখ ৬৮ হাজার। অর্থাৎ ছোট-বড় মিলিয়ে প্রায় ৫৭ লাখ প্রতিষ্ঠান এখনো ভ্যাট নিবন্ধনের বাইরে রয়েছে।
এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তারা নিবন্ধন বাড়ানোর চেষ্টা করছেন, তবে পর্যাপ্ত জনবল ও লজিস্টিক সহায়তার অভাবে কাঙ্ক্ষিত সাফল্য আসছে না। এ বিষয়ে কমিশনারেট থেকে এনবিআরকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।
এসব প্রস্তাবনা আমলে নিয়ে নিবন্ধন বাড়াতে কয়েকটি সেবা নেওয়ার ক্ষেত্রে বিআইএন বা ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে এনবিআর। সে জন্য মূসক বাস্তবায়ন থেকে মূসক নীতিতে প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে তা অনুমোদন করে আদেশ জারি করা হয়।
এসব সেবার মধ্যে একটি হলো ট্রেড লাইসেন্স। একটি ব্যবসায় উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু করার প্রথম শর্ত হলো ট্রেড লাইসেন্স নেওয়া। নতুন ট্রেড লাইসেন্স নেওয়া বা ট্রেড লাইসেন্স নবায়নের সময় বিআইএন বা ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হলে নিবন্ধনহীন সব প্রতিষ্ঠানের নিবন্ধনের আওতায় চলে আসবে।
বাণিজ্যিক বা ব্যবসায়ী প্রতিষ্ঠান চালু করতে হলে ইউটিলিটি সেবা যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেটসহ বেশ কিছু সেবা নিতে হয়। এসব সেবা নেওয়ার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে। ব্যবসায়ী সমিতি ও চেম্বার সদস্যপদ নেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিককে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন নিতে হবে, এমন শর্তারোপ করতে যাচ্ছে এনবিআর।
ছোট-বড় ব্যক্তিমালিকানাধীন বা যেকোনো অংশীদারত্ব ব্যবসার ক্ষেত্রে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলতে হয়। এই ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করছে এনবিআর।

পর্যটন খাতকে শুধু প্রচারনির্ভর না রেখে পুরো ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট করার আহ্বান জানিয়েছেন পর্যটনসংশ্লিষ্টরা। তাঁদের মতে, পর্যটকের ভ্রমণ অভিজ্ঞতা সহজ ও নিরাপদ করতে বিমানবন্দর থেকে পরিবহন, হোটেল, ভিসা, বুকিং, পেমেন্ট, ট্যুর গাইড ও পর্যটন তথ্য—সব সেবাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায়
১ ঘণ্টা আগে
আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী ‘ফ্রি হার্ট ক্যাম্প’। মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ক্যাম্প চলবে।
৪ ঘণ্টা আগে
‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের অধীন ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে...
৪ ঘণ্টা আগে
ফ্রেশ গ্র্যাজুয়েটদের অনস্পট চাকরির নিশ্চয়তা, শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কর্মজীবনের প্রস্তুতি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’
৪ ঘণ্টা আগে