জার্মান স্পোর্টসওয়্যার জায়ান্ট অ্যাডিডাস ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবার লোকসানের মুখ দেখেছে। প্রতিষ্ঠানটি সতর্ক করেছে, যুক্তরাষ্ট্রের স্পোর্টসওয়্যার খুচরা বিক্রেতাদের কাছে বেশি মজুত থাকায় উত্তর আমেরিকায় আবারও বিক্রি কমতে পারে। গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের অক্টোবরে কানিয়ে ওয়েস্টের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করে অ্যাডিডাস। ফলে, অত্যন্ত লাভজনক ইয়েজি স্নিকার বিক্রি স্থগিত রাখতে হয়, এতে ব্যবসা চালিয়ে যেতে কিছুটা লড়াই করতে হয়েছে জার্মান স্পোর্টসওয়্যার জায়ান্টকে।
বিয়র্ন গুলডেন সিইওর দায়িত্ব নিয়ে প্রথম বছরে সাম্বা ও গাজেল জুতার মতো জনপ্রিয় পণ্যগুলোকে গুরুত্ব দিতে শুরু করেন এবং খুচরা বিক্রেতাদের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করেন।

কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও এর আওতাধীন ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই) আগামী ১৫ বছরের জন্য বিদেশি বা আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য খসড়া কনসেশন চুক্তির অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
৯ ঘণ্টা আগে
যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মোট ৩৮ দশমিক ৪২ ওয়েটেড স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি এ অবস্থান অর্জন করেছে।
১৩ ঘণ্টা আগে
বিশ্ববাজারে চাহিদার ধীরগতি ও দেশের অর্থনীতিতে নানা চাপের মধ্যেও রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) দেশের তৈরি পণ্য বিশ্ববাজারে রপ্তানি বাবদ আয় বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। এ সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ৪১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার..
১৪ ঘণ্টা আগে