ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ৭টি গাড়ির নিলাম অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)। রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে হবে নিলামের সমস্ত আনুষ্ঠানিকতা। এতে অংশ নিতে অর্থাৎ গাড়িগুলো কিনতে নিলাম কার্ড সংগ্রহ করেছেন ১৩০ জন। ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকায় আমরা আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিলাম যে, ১০ ফেব্রুয়ারি নিলাম অনুষ্ঠিত হবে। সেভাবেই সব প্রস্তুত করা হয়েছে। গাড়ি কিনতে আগ্রহ প্রকাশ করে ১৩০ জন আমাদের কাছ থেকে নিলাম কার্ড সংগ্রহ করেছেন।’
গত ৩ ফেব্রুয়ারি এক বিজ্ঞপ্তিতে ইভ্যালির মোট ৭টি গাড়ি নিলামে তোলার কথা জানায় পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর মধ্যে রয়েছে একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিউস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম মূল্য এক কোটি ৬০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ, টয়োটা এক্সিওর প্রতিটির দর ৯ লাখ ১৮ হাজার ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। সুপ্রিম কোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রারের তত্ত্বাবধানে গাড়িগুলোর নিলাম হবে। নিলামের সময় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে।
এর আগে, গত ৫ ও ৬ ফেব্রুয়ারি গাড়িগুলো ক্রেতাদের দেখার জন্য রাজধানীর বারিধারার ১১ নম্বর সড়কে সাউথ পয়েন্ট স্কুলের পাশে রাখা হয়। ৬ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলে নিলাম কার্ড সংগ্রহের প্রক্রিয়া।
আদালতের গঠন করে দেওয়া ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ গাড়ি নিলামে তোলার বিজ্ঞপ্তি দেওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছেন প্রতিষ্ঠানটির গ্রাহক ও পণ্য সরবরাহকারীদের একাংশ। তাঁরা বলছেন, ইভ্যালির সম্পদ সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানটি বন্ধের চক্রান্ত চলছে। এতে করে গ্রাহক ও পণ্য সরবরাহকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। এ জন্য ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদের অপসারণ চেয়ে মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করেছেন তাঁরা।
প্রতারণার অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকেই তাঁরা কারাগারে আছেন। উচ্চ আদালতের নির্দেশে গত বছরের ১৮ অক্টোবর ইভ্যালি পরিচালনার দায়িত্ব নেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সহজ করা, ভিসা ব্যবস্থা শিথিল করা এবং অবকাঠামো ও উচ্চপ্রযুক্তি খাতে যৌথ উদ্যোগের মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
১ ঘণ্টা আগে
নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখার লক্ষ্যে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’-এর কাছ থেকে দুটি কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২ ঘণ্টা আগে
বৈদেশিক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আহরণ বৃদ্ধি করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিদ্যমান করদাতাদের ওপর বারবার করের বোঝা না বাড়িয়ে কর প্রদানে সক্ষম নতুন ব্যক্তিদের চিহ্নিত করে করের আওতায় আনা জরুরি।
৩ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো পণ্য খালাসের জটিলতা নিরসনে অস্থায়ী ও স্থায়ী ওয়্যারহাউস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। অস্থায়ী ওয়্যারহাউসের জন্য সাতটি এবং স্থায়ী ওয়্যারহাউসের জন্য চারটি সম্ভাব্য স্থান চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ওষুধসহ তাপমাত্রা সংবেদনশীল পণ্য দ্রুত আমদানি-রপ্তানির জন্য
১৪ ঘণ্টা আগে