
সম্প্রতি বান্দরবানের বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন।
এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে স্বপ্ন সম্প্রতি রেইছা, টংকাবতী ও বান্দরবান সদর এলাকায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে। স্থানীয় উন্নয়ন সংস্থা এএসআইএক্স-এর সহযোগিতায় অসহায় এই পরিবারগুলোকে নির্বাচন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে স্বপ্নের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে এসব এলাকার অনেক পরিবার বসতবাড়ি হারিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতে বাধ্য হয়েছে। এমন পরিস্থিতিতে দৈনন্দিন খাদ্য সংকটই ছিল তাদের সবচেয়ে বড় সমস্যা। এই পরিস্থিতি বিবেচনায় স্বপ্ন তাদের জন্য জরুরি খাদ্যসামগ্রী পৌঁছে দেয়, যাতে সংকটময় সময়ে তারা কিছুটা স্বস্তি পেতে পারে।
এ বিষয়ে স্বপ্নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। স্বপ্ন বিশ্বাস করে, এমন কঠিন সময়ে মানুষের পাশে দাঁড়ানো একটি দায়িত্বশীল প্রতিষ্ঠানের কর্তব্য। আমাদের এই সামান্য উদ্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে সহায়ক হবে বলে আমরা আশা করি।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বপ্ন দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কল্যাণে সময়োপযোগী মানবিক উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে স্বপ্ন কাজ করে যাবে।

ভারতীয় অভিনেত্রী, কনটেন্ট ক্রিয়েটর ও উদ্যোক্তা পারুল গুলাটি মাত্র ৫ হাজার রুপি মূলধন এবং একটি মোবাইল ফোনকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন প্রায় ৫০ কোটি রুপির ব্যবসা। তাঁর প্রতিষ্ঠিত হেয়ার এক্সটেনশন বা বাড়তি চুল যোগ করার ব্র্যান্ড ‘নিশ হেয়ার’ বর্তমানে ভারতের অন্যতম পরিচিত উদ্যোক্তা-নেতৃত্বাধীন...
২ ঘণ্টা আগে
চীনের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংশিন মেমোরি টেকনোলজিসের (সিএক্সএমটি) শেয়ার সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রযুক্তিনির্ভর স্টার মার্কেটে তালিকাভুক্তির প্রথম দিনেই ৪৭০ শতাংশের বেশি বেড়েছে। নজিরবিহীন এই উত্থানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ইউয়ান...
৩ ঘণ্টা আগে
দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে। ২৪ জুলাই এক দফা কমানের পর এবার প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
৮ ঘণ্টা আগে
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, দীর্ঘ বিলম্বিত এই প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে; পাশাপাশি নতুন সরকারের মেয়াদের প্রথম চার মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রায় সব নথিপত্রের কাজ সম্পন্ন হয়েছে। তিনি জানান, ইতিমধ্যেই ৩০টিরও বেশি চীনা কোম্পানি এই অঞ্চলে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছ
৮ ঘণ্টা আগে