ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, বিভিন্ন দেশে এর আগেও জুলাই অভ্যুত্থানের নেতা, যোদ্ধা ও সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার মাধ্যমে পরাজিত রাজনৈতিক শক্তি তাদের সহিংস চরিত্রের বহিঃপ্রকাশ ঘটানোর পাশাপাশি অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরির চেষ্টা করছে।
সিজিইপি উল্লেখ করে, ৮৩ তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের চলচ্চিত্র ও বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে ইতালিতে গেছেন বাঁধন। হামলার পর তিনি আইনি প্রতিকার চেয়ে ভেনিসের স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ ঘটনায় বাংলাদেশ সরকারকে ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং বাঁধনকে প্রয়োজনীয় কনস্যুলার ও আইনি সহায়তা দেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর অভিযোগের যথাযথ তদন্ত এবং হামলাকারীদের বিরুদ্ধে ইতালির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে দূতাবাসের সহযোগিতা ও প্রয়োজনীয় অনুসরণের আহ্বান জানানো হয়।
প্রতিবাদলিপিতে আরও বলা হয়, বাঁধন একজন মা হিসেবে নিজের অধিকার প্রতিষ্ঠায় আইনি লড়াই করেছেন এবং বিজয়ী হয়েছেন। শিশুদের কল্যাণ ও অভিভাবকত্বে সমঅধিকার প্রতিষ্ঠার উদ্যোগ চিলড্রেনস গার্ডিয়ানশিপ এক্সপানশন প্রপোজিশনের (সিজিইপি) সঙ্গেও তিনি সংহতি প্রকাশ করে আসছেন।
বিবৃতিতে প্রত্যাশা করা হয়, সরকার দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ নিয়ে স্পষ্ট বার্তা দেবে—রাজনৈতিক পরিচয়ের কারণে দেশের বাইরে কোনো বাংলাদেশি নাগরিক হামলা, হুমকি বা লাঞ্ছনার শিকার হলে তা উপেক্ষা করা হবে না।

রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
৭ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১১ ঘণ্টা আগে
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের আগে বাংলাদেশের বাণিজ্যনীতির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি শুল্ককাঠামো তৈরি করা, যা একদিকে দেশীয় শিল্পকে অযথা সুরক্ষার আড়ালে রাখবে না, অন্য দিকে হঠাৎ আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখেও ফেলবে না। অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতাদের
১৩ ঘণ্টা আগে
কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের চলতি মূলধনের চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৫ হাজার কোটি টাকার আবর্তনশীল পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় ঋণ বিতরণের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।
১৬ ঘণ্টা আগে