
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত আদানি গ্রুপের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ আমদানি করে থাকে বাংলাদেশ। সেই বিদ্যুতের দাম বাবদ বকেয়া ৫০ কোটি ডলার পরিশোধ না করায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সতর্ক করেছে আদানি। বিষয়টি ‘টেকসই নয়’ বলে সরকারকে এক চিঠিতে জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আদানি পাওয়ার বলেছে, ‘আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ক্রমাগত সংলাপ করে যাচ্ছি এবং এই অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে তাদের অবস্থান মূল্যায়ন করেছি এবং জানিয়েছি, আমরা কেবল আমাদের সরবরাহের প্রতিশ্রুতি পূরণই নয়, ক্রমবর্ধমান বকেয়া সত্ত্বেও আমাদের ঋণদাতা এবং সরবরাহকারীদের প্রতিশ্রুতি পূরণ করতে বাধ্য।’
আদানি পাওয়ার জানিয়েছে, ক্রমবর্ধমান বকেয়ার পরও তারা গোড্ডা প্ল্যান্ট থেকে বাংলাদেশে নির্ভরযোগ্য ও প্রতিযোগিতামূলক মূল্যের বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখবে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে।
ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানির কয়লাচালিত এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনক্ষমতা ১৬০০ মেগাওয়াট। ২০২৩ সালে পুরোপুরি চালু হওয়া এই বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের মোট চাহিদার ৭-১০ শতাংশ সরবরাহ করে থাকে। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় বাংলাদেশ আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে চুক্তিতে সম্মত হয়েছিল। তবে সমালোচকেরা বলেছেন, গোড্ডা থেকে বিদ্যুৎ আমদানির উচ্চ ব্যয় বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে সুবিধাজনক নয়।
এর আগে, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছিল, আদানি পাওয়ারের গোড্ডা প্ল্যান্ট ২০২৩-২৪ সালের অর্থবছরের এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে অন্তত ৭৫০৮ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ রপ্তানি করেছে, যা এই সময়ে প্ল্যান্টটির মোট উৎপাদিত বিদ্যুতের ১১ হাজার ৯৩৩ ইউনিটের ৫৩ শতাংশ। এদিকে, ৫ আগস্ট হাসিনার পতনের পরপরই—১২ আগস্ট—ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় নিয়ম সংশোধন করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানির জন্য উৎপাদিত বিদ্যুৎ ভারতেও বিক্রির অনুমতি দেয়।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত বিদ্যুৎসংশ্লিষ্ট খাতে বাংলাদেশের মোট বকেয়া ৩৭০ কোটি ডলারে দাঁড়িয়েছে। একই প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দেশটির কাছে আদানি ৮০০ মিলিয়ন ডলার পায়।

সোনার দাম কমানো হলেও পরিবর্তন রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দেশের ২২টি ব্যাংক লোকসানে রয়েছে। এগুলোর মোট লোকসানের পরিমাণ ২ লাখ ৫৩ হাজার ৯৩৮ কোটি টাকা। তারল্যসংকট সামাল দিতে চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ব্যাংককে জরুরি সহায়তা হিসেবে ৮৪ হাজার ৯৪৫ কোটি ৭১ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১২ ঘণ্টা আগে
সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের জোগানে ব্যাংকঋণের ওপর নির্ভরতা আরও বেড়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে বাজেটের আয়-ব্যয়ের হিসাবে বড় ধরনের চাপ দেখা দেয়, সময়ের সঙ্গে যা আরও স্পষ্ট হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী অভ্যন্তরীণ রাজস্ব আয় না বাড়া এবং বৈদেশিক উৎস থেকে অর্থছাড় কমে যাওয়ায় সরকারি ব্যয়ের চাহিদা
১৩ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংকের বরিশাল অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বরিশালের একটি হোটেলে হাইব্রিড মডেলে এটি অনুষ্ঠিত হয়েছে। ওই অঞ্চলের শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়...
১৬ ঘণ্টা আগে