
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের দখলমুক্ত হলো আইএফআইসি ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চারজন স্বতন্ত্রসহ ছয় পরিচালক নিয়োগের মাধ্যমে পরিচালনা পর্ষদের পুনর্গঠন করা হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক আদেশে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়।
আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।
নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক হয়েছেন ন্যাশনাল ব্যাংকের (এনবিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক সাজ্জাদ জহির, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম ও চার্টার্ড অ্যাকাউন্ট কাজী মাহবুব কাশেম।
আর ব্যাংকটিতে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি শেয়ার থাকায় সরকারের দুজন প্রতিনিধি পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা এবং অর্থ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মাদ মনজুরুল হককে সরকার মনোনীত প্রতিনিধি পরিচালক করা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের দেড় দশকের নজিরবিহীন দুঃশাসনের অবসান ঘটে। গত সরকারের আমলে ব্যাংক খাতের লুটপাট ও নৈরাজ্যের হোতা ছিলেন সালমান এফ রহমান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সালমান গ্রেপ্তার হয়েছেন।
সালমান আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। এদিকে সালমান এফ রহমানের ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান ঋণখেলাপি হওয়া কারণে ইতিমধ্যে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারিয়েছেন। তাঁর পরিচালক পদে পুনর্নিয়োগের আবেদন নাকচ করে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে তিনি ব্যাংকটির পরিচালক পদ থেকে বাদ পড়েছেন।
এর আগে সরকার পতনের পরপরই বেসরকারি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁর ছেলেসহ বেক্সিমকোর সব পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। একই সঙ্গে সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহ এ সরোয়ারের আমলে অন্যায়ভাবে যাঁদের চাকরিচ্যুত করা হয়েছে, তাঁদের পুনর্বহাল দাবি তোলা হয়।
বিক্ষোভকারীরা বলেন, বর্তমান চেয়ারম্যান সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। এর সহযোগী ছিল সাবেক এমডি শাহ এ সরোয়ার (বর্তমান ব্যাংকটির উপদেষ্টা)। শাহ এ সরোয়ার মানসিক চাপ সৃষ্টি করে অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেছেন।

উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক পদের কর্মকর্তা। আজ সোমবার (২ মার্চ) বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলনকক্ষে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপপরিচালক পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে...
১৪ মিনিট আগে
বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স খাতের সমসাময়িক চ্যালেঞ্জ, কাঠামোগত সংস্কার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে পুরানা পল্টনের ডিআর টাওয়ারে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইউরোপের বড় বাজার যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসে গ্যাসের দাম এক লাফে অনেক খানি বেড়ে গেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডভিত্তিক জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেনজির গ্যাস ও এলএনজি গবেষণা ইউনিটের ভাইস প্রেসিডেন্ট মাসিমো ডি অডোয়ার্ডো বলেন...
১ ঘণ্টা আগে
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে