
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) ‘ইন্টারউইভেন সিভিলাইজেশনস’ দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিল্প সপ্তাহের উদ্বোধন হয়েছে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ও চীনের বিশিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, শিল্পচর্চা এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের ঐতিহ্যবাহী বস্ত্র ও পোশাকের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে দেশের দীর্ঘদিনের কারুশিল্প, বয়নঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন দিক ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর বিইউএফটি-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আলী। তিনি বিজিএমইএর সভাপতির পক্ষে অনুষ্ঠানে অংশ নেন। বিশেষ অতিথি ছিলেন শান্ত-মারিয়াম হংহে কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক মোহিউদ্দিন তাহের।
বিইউএফটির উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। পরে বক্তব্য দেন চেংদু কিংগং পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি জনাব পু বিংইউয়ান এবং বাংলাদেশে চীনা উদ্যোগ সমিতির বস্ত্র ও পোশাক শাখার সভাপতি গে ঝেনইউ।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব ছিল লেইজু কলেজ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সহযোগিতা এবং পারস্পরিক বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে। অনুষ্ঠানের সমাপনী পর্বে বিইউএফটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।

চলতি অর্থবছরে (২০২৬-২৭) বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির (জিডিপি) পূর্বাভাস কমিয়ে ৪ শতাংশে নামিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গত জুলাই মাসে দেওয়া পূর্বাভাসে সংস্থাটি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছিল।
৫ ঘণ্টা আগে
দেশে দীর্ঘদিন ধরেই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) খরা চলছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে সরকার দেশে নানা উদ্যোগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সরকারি-বেসরকারি ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতার কিছুটা সুফল এখন স্পষ্ট হচ্ছে।
১৪ ঘণ্টা আগে
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিপুল সমর্থন নিয়ে গঠিত বর্তমান সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষা যেকোনো সময়ের তুলনায় বেশি। আর নির্বাচিত সরকারের এ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণের পথ খোলে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যথাযথ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে জোরারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন।
২০ ঘণ্টা আগে