
বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় দায়ের করা আরও ১৩টি দুর্নীতির মামলার তদন্তকারী দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তাকে তলব করেছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেম এ আদেশ দেন।
আদেশে ব্যাংকের দুর্নীতির সঙ্গে পরিচালনা পর্ষদ জড়িত কি না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন আদালত। তলব করা কর্মকর্তারা হলেন দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান ও মোনায়েম হোসেন।
বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ ৩৪ জনের বিরুদ্ধে ৯টি মামলায় অভিযোগপত্র দাখিলকারী গুলশান আনোয়ারকে আগামী ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ৬টি মামলার তদন্তকারী মোনায়েম হোসেনকে ২৬ ফেব্রুয়ারি ৫ হাজির হতে বলা হয়েছে।
মামলাগুলোর তদন্তে ত্রুটি চিহ্নিত করে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাশেম এ আদেশ দেন। আজকের পত্রিকাকে এ কথা জানিয়েছেন দুদকের আইনজীবী রেজাউল করিম রেজা।
আজ তলব করা দুজনসহ পাঁচ তদন্ত কর্মকর্তা বাচ্চুসহ অন্যদের বিরুদ্ধে ৫৯টি দুর্নীতি মামলা তদন্ত করে চার্জশিট দাখিল করেছেন। এই ৫৯ মামলার বাচ্চুসহ আসামি মোট ১৪৬ জন। তদন্ত কর্মকর্তাদের ব্যাখ্যা পাওয়ার পর বিচারক সিদ্ধান্ত নেবেন যে ৫৯টি মামলায় বাচ্চুসহ ১৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না।
২০২৩ সালের ১২ জুন দুদক বাচ্চুসহ ১৪৬ জনের বিরুদ্ধে ২ হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় মামলাগুলোর অভিযোগপত্র দাখিল করে। কিন্তু মামলাগুলোতে পরিচালনা পর্ষদের কাউকে আসামি করা হয়নি যারা ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে ব্যাপক অর্থ আত্মসাতের সময় ব্যাংকের দায়িত্বে ছিলেন। এই সময়ে বেসিক থেকে ৪ হাজার ৫০০ কোটি টাকা পাচার হয়েছে, যার ৯৫ শতাংশেরও বেশি বোর্ড কর্তৃক অনুমোদিত ঋণ রয়েছে।
২০১৫ সালে বেসিক ব্যাংকে অর্থ কেলেঙ্কারি সম্পর্কিত ৫৬টি মামলা দায়ের করেছিল দুদক। কিন্তু একাধিক তদন্তে তাঁদের জড়িত থাকার ইঙ্গিত দেওয়া সত্ত্বেও বাচ্চু বা বোর্ড সদস্যদের কাউকেই আসামি করা হয়নি। পরে আরও চারটি মামলা করা হয়। ব্যাপক সমালোচনার পর চার্জশিটে বাচ্চুকে আসামি করা হয়।
উল্লেখ্য, গত অক্টোবর একই কারণে ১৬টি মামলার তিন তদন্ত কর্মকর্তাকে তলবের নির্দেশ দিয়েছেন একই আদালত। কর্মকর্তারা হলেন দুদকের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম এবং উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও মো. সিরাজুল হক।

প্রেমের শুরুটা কোনো রেস্তোরাঁয়, ডেটিং অ্যাপে কিংবা পরিচিত কোনো বন্ধুর মাধ্যমে নয়। ক্রিস্টোফার মস ও মেলিসা ব্রুকের পরিচয় হয়েছিল ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ীদের একটি ডিসকর্ড সার্ভারে। সেখানে অপরিচিত ব্যক্তিরা এনএফটি, টোকেন ও নতুন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতেন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’। এসিআই ফুডস লিমিটেডের অন্যতম প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে দেশের বাজারে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় এই কফি ব্র্যান্ড।
৪ ঘণ্টা আগে
টানা তিন মাস ধরে বেড়ে চলেছে জেট ফুয়েলের দাম। চলতি অক্টোবর মাসে উড়োজাহাজের এই জ্বালানির দামে বড় ধরনের উল্লম্ফন ঘটল। দাম বাড়ার পর লিটারে ১৭ টাকা ০৬ পয়সা বেড়ে ১৮২ টাকা ৭১ পয়সাতে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করতে আয়োজিত দুই দিনব্যাপী এ মেলা ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। বিইউএফটি বিজনেস ক্লাবের আয়োজনে
৫ ঘণ্টা আগে