
এলপি গ্যাসের ভ্যাটসহ নতুন মূল্য ঘোষণা করেছে জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায় এ মাসে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাট (মূল্য সংযোজন কর)–সহ বিইআরসি ঠিক করেছিল ১ হাজার ৫১৫ টাকা। আজ মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের সিলিন্ডার ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২০ টাকা।
তবে সরকারি এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে চলতি মাসের জন্য বিইআরসি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম ভ্যাটসহ প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল ৬৬ টাকা ৭৮ পয়সা। অটোগ্যাসের প্রতি লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভ্যাটসহ ৬৭ টাকা ২৭ পয়সা।
গত বৃহস্পতিবার শতাধিক পণ্যে শুল্ক, কর ও ভ্যাট বাড়িয়ে অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে দেখা যায়, তফসিলভুক্ত পণ্য থেকে এলপি গ্যাসকে বাদ দেওয়া হয়। আইন অনুযায়ী, তফসিল থেকে এ পণ্য বাদ দেওয়ায় এতে স্বাভাবিক নিয়মে অর্থাৎ ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হয়ে পড়ে। তফসিলভুক্ত থাকা অবস্থায় এলপি গ্যাসের উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট ছিল।
গতকাল সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এলপিজির উৎপাদন পর্যায়ে আড়াই শতাংশ ভ্যাট সাড়ে ৭ শতাংশ করে বিশেষ আদেশ জারি করে। সে হিসাবে এলপিজির ভ্যাট বেড়েছে আড়াই শতাংশ।

ভারতে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকদের চলমান তীব্র আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার পেঁয়াজের দাম কেজি প্রতি ১৫ রুপি নির্ধারণ করেছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
১২ মিনিট আগে
প্রশ্ন হতে পারে, ঈদে নতুন টাকার চাহিদা বাড়ে কেন। এর পেছনে কাজ করে আমাদের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক সংস্কৃতির গভীর সংযোগ...
৪ ঘণ্টা আগে
কোরবানির পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। এই চামড়াকে ঘিরেই টিকে আছে ট্যানারিশিল্পের বড় অংশ, আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা, পূরণ হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা। এর ওপর ভর করেই খাতটিতে অটুট রয়েছে বিপুল কর্মসংস্থান।
১৭ ঘণ্টা আগে
এডিবি জানিয়েছে, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ নামে নতুন একটি কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে এই পাঁচ বিলিয়ন ডলার সহায়তা দেওয়া হবে। এর লক্ষ্য হচ্ছে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য কমিয়ে ভারসাম্যপূর্ণ প্রবৃদ্ধি নিশ্চিত করা।
১ দিন আগে