
আন্তর্জাতিক অতিথিদের চাহিদা মেটাতে অ্যালকোহল কেনার প্রক্রিয়া সহজীকরণের জন্য নীতিমালা ও গরুর মাংস আমদানি সমস্যার সমাধান চেয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সভায় এ বিষয়ে আলোচনা করেছে তারা।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিহা।
সভায় বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর পরিকল্পনা ঘোষণা করা হয়, যা হোটেলগুলোর মধ্যে সৌহার্দ্য এবং দলগত কাজের উন্নয়নের জন্য একটি আন্তহোটেল ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে আয়োজন করা হবে। তা ছাড়া, বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে হোটেলগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করার বিষয়ে আলোচনা করা হয়, যাতে দেশি ও আন্তর্জাতিক অতিথিদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।
বিহার প্রেসিডেন্ট এইচ এম হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশের শীর্ষ তারকা মানের হোটেলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আতিথেয়তা শিল্পের উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার কৌশল, তারকা হোটেলগুলোর ক্রমবর্ধমান বিদ্যুৎ ও গ্যাস বিলের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং টেকসই ও ব্যয়সাশ্রয়ী সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উচ্চমানের রেস্তোরাঁগুলোর মেনু প্রস্তুতিতে প্রভাব ফেলছে—এমন গরুর মাংস আমদানি সমস্যার সমাধান নিয়েও আলোচনা হয়।
এ সময় বিহা স্ট্যান্ডিং কমিটি অন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের কো-চেয়ারম্যান সাখাওয়াত হোসেনকে ২০২৪ সালে সর্বোচ্চসংখ্যক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার অর্জনের জন্য স্বীকৃতি প্রদান করে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন জানায়, মোবাইল টাওয়ার বা ইন্টারনেট অবকাঠামো বিদ্যুৎ ছাড়া দীর্ঘ সময় সচল রাখা অত্যন্ত কঠিন। অনেক স্থানে বিকল্প হিসেবে ব্যাটারি ও জেনারেটর ব্যবহারের ব্যবস্থা থাকলেও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে এসব ব্যবস্থার সক্ষমতা সীমিত।
১ ঘণ্টা আগে
দেশের বাজারে ফের সোনা ও রুপার গয়নার দাম কমল। এর আগে গত শনিবার বড় দরপতন দেখা যায়। আজ সোমবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী সোনা-রুপার দাম কমায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।
৩ ঘণ্টা আগে
ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
১৮ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
১৮ ঘণ্টা আগে