সার্ভার জটিলতার কারণে সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বন্ধ রয়েছে। বেলা ১১ টাতেও চালু হয়নি লেনদেন। সকাল ১০টা থেকে লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিএসই।
সংশ্লিষ্টজন বলছেন, রোববার সকাল থেকে ডিএসইর আইটি টিম সমস্যার সমাধানের কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে ডিএসইর উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল থেকেই ডিএসএতে সার্ভার জটিলতা দেখা দিয়েছে। ডিএসইর আইটি টিম কাজ করছে। সমস্যার সমাধান হওয়া মাত্রই লেনদেন শুরু করা হবে।’
এ দিকে ডিএসই কর্তৃপক্ষ মোবাইল ফোনে পাঠানো এক বার্তায় জানিয়েছে, সার্ভার জটিলতার কারণে আমরা সকাল ১০টা থেকে লেনদেন শুরু করতে পারছি না। ট্রেড শুরুর সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
তবে এদিন স্বাভাবিক নিয়মে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও দক্ষ জনশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের অত্যাধুনিক নৌযান ও জাহাজ নির্মাণ করতে চায় জুলং গ্রুপ। এসব নৌযান দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। বিদেশি বিনিয়োগের জন্য বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ রয়েছে...
২ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ের ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৪৮ হাজার ২৫৬ কোটি ৩০ লাখ টাকা। আর প্রকল্প ঋণ হিসেবে ১ লাখ ২০ হাজার ৪৬৬ কোটি ৩৯ লাখ টাকা ধরা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৪ হাজার ৫১৫ কোটি টাকা, যা মোট ঋণের ৩৫ দশমিক ৭৩ শতাংশ।
৪ ঘণ্টা আগে
বেকারি পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যয়, কাঁচামালের মূল্য, কর ও শুল্কসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয় পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
৬ ঘণ্টা আগে