
দেশব্যাপী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে আজ মঙ্গলবার মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। এই উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) অন্য পরিচালক ও ঊর্ধ্বতন নির্বাহীদের সঙ্গে নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। আরও বক্তব্য দেন নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, উদ্যোক্তা পরিচালক এ এস এম ফিরোজ আলম, স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও প্রফেসর নাসরিন সুলতানা।
অনুষ্ঠানে আরও ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন, ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান, মো. আব্দুল হালিম, মেইন শাখার প্রধান মো. আব্দুল আউয়ালসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের সব শাখা, উপশাখা ও প্রধান কার্যালয়ের সব বিভাগে কেক কেটে দিবসটি উদ্যাপন করা হয় এবং গ্রাহকদের মিষ্টিমুখ করানো হয়।
ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন) তাঁর বক্তব্যে ব্যাংকের গ্রাহকসংখ্যা, শাখা, আমানত সংগ্রহসহ ব্যাংকের সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন, বাংলার ব্যাংক খ্যাত মার্কেন্টাইল ব্যাংক ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে গত ২৭ বছরের কঠোর পরিশ্রমে একটি গ্রাহকবান্ধব, বিশ্বস্ত ও টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভবিষ্যতেও করপোরেট সুশাসনকে গুরুত্ব দিয়ে গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দেন তিনি।
সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, গ্রাহকদের চাহিদা পূরণে প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ, খেলাপি ঋণ আদায়ে বিশেষ গুরুত্ব এবং কৃষি, এসএমই ও রিটেইল খাতে নতুন ঋণ বিতরণে অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চলে শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর জমা রাখা অর্থের পরিমাণ বা আমানত ২০২৫ সালের তুলনায় ৪১ শতাংশ বেড়েছে। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক ‘সুইস ন্যাশনাল ব্যাংক’-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে...
১ ঘণ্টা আগে
দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ৬০ হাজার মানুষকে বিনা মূল্যে চোখের পরীক্ষা ও চশমা দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক। ভিশনস্প্রিংয়ের সঙ্গে যৌথ অংশীদারত্বে ব্র্যাক ব্যাংকের করপোরেট দায়িত্বশীলতা (সিএসআর) কার্যক্রমের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘অপরাজেয় আমি’-এর আওতায় ২০২৬ সালে বিভিন্ন কারখানার শ্রমিকদের এই
২ ঘণ্টা আগে
বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ড কেএফসির একমাত্র ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সকম ফুডস লিমিটেড’ ২০০৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করছে। নতুন ও ভিন্ন অভিজ্ঞতার প্রতিশ্রুতি নিয়ে ভোজনরসিকদের জন্য দেশের বাজারে এবার তারা নিয়ে এসেছে স্বাদের এক নতুন চমক—কেএফসি কারি ক্রাঞ্চ...
৩ ঘণ্টা আগে
অলংকারের ডিজাইন বা নকশা অনুযায়ী নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে অতিরিক্ত মজুরি যুক্ত হবে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
১০ ঘণ্টা আগে